আজ ১৮ মার্চ: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আজ ১৮ মার্চ ২০২৩ ইং, শনিবার, ৩ চৈত্র ১৪২৯ বাংলা, ২৪ শাবান ১৪৪৪ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের চতুর্থ দিন। বছর শেষ হতে আরো ৭৭তম (অধিবর্ষে ৬৭৮তম) দিন। বছর শেষ হতে আরো ২৮৮ দিন বাকি রয়েছে । আজ তেল বরাদ্দের বার্ষিকী (মেক্সিকো), খ্রিস্টীয় ভোজ দিবস, জেরুসালেমের আলেকজান্ডার, লুস্কার অ্যানসেল্ম, জেরুসালেমের সিরিল, এডওয়ার্ড দি শহীদ, ফ্রিডিয়ানাস, উদ্ধারক, ১৮ মার্চ (পূর্ব অর্থোডক্স লিটারজিক্স), পতাকা দিবস (আরুবা), গ্যালিপোলি স্মৃতি দিবস (তুরস্ক), পুরুষ ও সৈনিক দিবস (মঙ্গোলিয়া), অর্ডন্যান্স কারখানা দিবস (ভারত), শীলার দিন (আয়ারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া), শিক্ষক দিবস (সিরিয়া)। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৭৮৬ – কলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া স্থাপিত হয়।

১৮০০ – শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়।

১৮৭১ – ফ্রান্সে শ্রমজীবী মানুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।

১৯৪৪ – চলো দিল্লি ধ্বনি মুখে আজাদ হিন্দ ফৌজ ভারত-বর্মা সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে সশস্ত্র সংগ্রাম শুরু করে।

১৯৬৫ – সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।

১৯৯৪ – বসনিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ওয়াশিংটনে বসনিয়া-মুসলিম-ক্রোট ফেডারেশন চুক্তি স্বাক্ষরিত হয়।

২০২০ – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু ঘটে।

জন্মদিন

১৬৯০ – প্রুশিয়ান বংশোদ্ভূত জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ ক্রিস্টিয়ান গোল্ডবাখ জন্মগ্রহণ করেন।

১৭৮২ – আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৭ম ভাইস প্রেসিডেন্ট জন সি. কালহউন জন্মগ্রহণ করেন।

১৮২৮ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রাজনীতিবিদ উইলিয়াম র্যান্ডাল ক্রেমার জন্মগ্রহণ করেন।

১৮৩৭ – গ্রোভার ক্লিভ্‌ল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি।

১৮৫৮ – ডিজেল ইঞ্জিনের উদ্ভাবক একজন জার্মান উদ্ভাবক রুডলফ ডিজেল জন্মগ্রহণ করেন।

১৮৬৯ – ইংরেজ ব্যবসায়ী ও রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইন জন্মগ্রহণ করেন।

১৮৭৪ – রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি দার্শনিক ও ধর্মতত্ত্ববিদ নিকোলাই বেরডয়াভ জন্মগ্রহণ করেন।

১৮৭৭ – অস্ট্রেলীয় ক্রিকেটার ও প্রকৌশলী ক্লিমেন্ট ক্লেম হিল জন্মগ্রহণ করেন।

১৯০১ – শৈলজানন্দ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক । (মৃ.০২/০১/১৯৭৬)

১৯০৩ – ইতালীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী গালেয়াযো কিয়ান জন্মগ্রহণ করেন।

১৯১০ – শিশু সাহিত্যিক বিমল ঘোষ জন্মগ্রহণ করেন।(মৃ.১৯৮২)

১৯১২ – বিমল মিত্র, লেখক, ঔপন্যাসিক। (মৃ.০২/১২/১৯৯১)

১৯২৬ – হিমানীশ গোস্বামী বিশিষ্ট রস সাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী ৷(মৃ.১৪/০৩/২০১২)

১৯২৮ – রাজনীতিবিদ ও ১২ তম প্রেসিডেন্ট ফিদেল ভালদেজ রামোস জন্মগ্রহণ করেন।

১৯৩৬ – নোবেল পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার আইনজীবী ও রাজনীতিবিদ ফ্রেদেরিক উইলেম ডি ক্লার্ক জন্মগ্রহণ করেন।

১৯৩৮ – ভারতীয় অভিনেতা ও প্রযোজক শশী কাপুর জন্মগ্রহণ করেন। ।

১৯৩৯ – রন অ্যাটকিনসন,সাবেক ইংরেজ ফুটবল খেলোয়াড়

১৯৪৭ – ইংরেজ সাবেক ক্রিকেটার ও সাংবাদিক ডেভিড লয়েড জন্মগ্রহণ করেন।

১৯৫৯ – ফরাসি পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার লুক বেসন জন্মগ্রহণ করেন।

১৯৭০ – আমেরিকান অভিনেত্রী, গায়িকা ও রাপার কুইন লাতিফা জন্মগ্রহণ করেন।

১৯৮১ – জার্মান ফুটবলার টম স্টারকে জন্মগ্রহণ করেন।

১৯৮৭ – আর্জেন্টিনার ফুটবলার জন্মগ্রহণ মাউরো যারাটে করেন।

১৯৯৬ – ম্যাডেলিন ক্যারল, একজন বিখ্যাত আমেরিকান অভিনেত্রী।

মৃত্যুদিন

২৩৫ – সেভেরাস আলেকসান্দার, রোমান সম্রাট।

৯৭৮ – এডওয়ার্ড মার্টার, ইংরেজ রাজা।

১৭৪৫ – রবার্ট ওয়ালপলে, ইংরেজ পণ্ডিত ও রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

১৮৭১ – অগাস্টাস ডি মর্গান, ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ গণিতবিদ।

১৯০৭ – মারকেলিন বেরথেলট, ফরাসি রসায়নবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্র মন্ত্রী।

১৯৭৪বুদ্ধদেব বসু, বিশ শতকের বাঙালি কবি।(জ.১৯০৮)

১৯৭৯আবুল মনসুর আহমেদ, বাংলাদেশি সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ। (জ. ১৮৯৮)

১৯৮০ – এরিক ফরম্, জার্মান মনোবিজ্ঞানী ও দার্শনিক।

১৯৯৬ – অডসেয়াস এলয়টিস, নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।

২০০৭বব উলমার, ভারতীয় সাবেক ইংরেজ ক্রিকেটার ও কোচ। (জ. ১৯৪৮)

২০০৮অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার। (জ. ১৯৫৪)

২০০৯ – নাতাশা রিচার্ডসন, ইংরেজ অভিনেত্রী।

২০২২সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র গবেষক। (জ.১৯২৬)

১২ মার্চ বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১২ মার্চ তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন: আজ ৬ মার্চ: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আরো পড়ুন : জেনে নিন জুমার দিন কোন পাঁচ ভুল করা যাবে না

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *