ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ককটেল বিস্ফোরণ

ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ হ্যালোআড্ডা

রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের দুটি বক্সের পাশে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন যুগান্তরকে বলেন, ‘ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ট্রাফিক পুলিশ বক্সের পাশে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছি।’

তিনি আরও জানান, ‘আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে খামারবাড়ি খেজুরবাগান এলাকায়, শেরে বাংলানগর থানাধীন একটি ট্রাফিক পুলিশ বক্সের সামনে। কে বা কারা ককটেলটি রাস্তায় ছুঁড়ে পালিয়ে যায়। বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও আলামত সংগ্রহ করেছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান যুগান্তরকে বলেন, ‘বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এই ককটেল নিক্ষেপ করেছে তা শনাক্ত করতে তদন্ত চলছে।’

পুলিশ জানিয়েছে, দুটি ককটেলই ছিল হলুদ টেপে মোড়ানো। বিস্ফোরণস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

আরো পড়ুন : জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বিএনপি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *