মাদক ও ফেসবুকের ক্ষতিকর দিক থেকে দূরে থাকতে হবে: ফজলুল হক মিলন

অর্থনীতি ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা হ্যালোআড্ডা

কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি // গাজীপুরের কালীগঞ্জে চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্থানীয় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ।

তিনি বর্তমান দেশের শিক্ষা ব্যবস্থার বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মোটামুটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এই ব্যবস্থার নেতিবাচক প্রভাব আগামী ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বহন করতে হবে।

তিনি আরও বলেন, ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের ট্রেড ভিত্তিক শিক্ষা চালু করেছে। পরবর্তী সেমিস্টার থেকে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হচ্ছে।

উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কোর্স ও পরীক্ষা পদ্ধতিতেও বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। বিশেষ করে ডিগ্রি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নতুনভাবে নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদক ও ফেসবুকের ক্ষতিকর দিক থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক শিক্ষা চর্চা করতে হবে।”

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর মাস্টারের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান, বিএনপি নেতা আশরাফী হাবিবুল্লাহ, মনিরুজ্জামান খান লাবলু, শিক্ষক শাহাবুদ্দিন সিকদার, রেনুকা ইয়াসমিন এবং কৃতী শিক্ষার্থী আপ্সরী ক্লারা গমেজ, সাদিয়া আক্তার বর্ষা, আহমেদ ওয়ালিদ রেজা প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি নেতা সোলাইমান আলম, খাইরুল আলম মিন্টু, ফরিদ আহমেদ মৃধা, লুৎফুর রহমান, মমতাজ উদ্দিন, ইব্রাহীম প্রধান, রফিজুল ইসলাম দর্জি, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মাসুদ রানা, ছাত্রদল নেতা আবু বকর সিদ্দিক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গাজীপুর জেলা, কালীগঞ্জ উপজেলা-পৌর, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ইয়াসিন মোল্লা

অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলন ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মো: ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ, গাজীপুর

আরো পড়ুন : মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উদ্যোগে যুদ্ধবিরতিতে নীতিগত সম্মতি থাইল্যান্ড-কম্বোডিয়ার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *