গোবিন্দগঞ্জে দি্যুতের প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

Uncategorized জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর গ্রাহকদের অযৌক্তিক ও বিতর্কিত জন ভৌতিক বিলের বিদ্যুতের প্রি-পেইড মিটার লাগানো বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যুৎ গ্রাহক সমিতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি আয়োজনে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেসকো অফিসের সামনে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এম এ মতিন মোল্লার সভাপতিত্বে সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখেন যুগ্ন-আহবায়ক রওশন আলম সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর উপজেলা সভাপতি আইয়ুব হোসেন, কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, গাইবান্ধা জেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, গোবিন্দগঞ্জ উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাশেম, শিক্ষক আতিকুল ইসলাম আতিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এই প্রিপেইড মিটার স্থাপন করা হলে, আমরা গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়বো। তাই কোনভাবে প্রিপেইড মিটার স্থানীয় গ্রাহকরা চায় না। গ্রাহকদের দাবিকে উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা করলে সেটি কঠোরভাবে প্রতিহত করা হবে।
ফারুক হোসেন, গাইবান্ধা
আরো পড়ুন : হেভিওয়েট নেতাদের নাম ব্যবহার করে প্রতারণা করল গাইবান্ধার পলাশবাড়ীর বিএনপি নেতা!

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *