জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ের একদিনও দেরি হবে না

অর্থনীতি জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন প্রচ্ছদ মুক্তমত হ্যালোআড্ডা

বিশেষ প্রতিনিধি : জাতীয় নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)সংলাপে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, আমরা সেই জায়গায় এখনো আছি যে,একটা দিনও দেরি হবে না। আমরা আশা করি এই নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে ভালো নির্বাচন হবে। আপনারা একটা বিষয়ে নিশ্চিত থাকেন, নির্বাচন দেরি হবে না। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।

তিনি বলেন, ড.ইউনূস প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। তারপর আমরা লন্ডনে বলেছি, যদি অনেকগুলো সংস্কার হয় কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতেই হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটা একটা দিনও দেরি হবে না।

প্রেস সচিব বলেন, তবে আগামী পাঁচ-ছয়টা দিন খুবই ক্রুসিয়াল।

তিনি বলেন, প্রতি নির্বাচনে কিছু না কিছু ভায়োলেন্স হয়, আমাদের একেবারে সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ভায়োলেন্সকে একেবারে জিরোতে নামিয়ে আনতে।

বিএসআরএফ সংলাপে এসময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো.নিজামূল কবীর, বিএসআরএফের সভাপতি মাসউদুল হক, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, বিএসআরএফ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং সচিবালয়ে কর্মরত সাংবাদিকরা।

আরো পড়ুন : বৈরী আবহাওয়াার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাদ্যপণ্যের সংকট

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *