৩ দিন ধরে চিকিৎসাসেবাবন্ধ থাকায় চক্ষু বিজ্ঞানে ভুতুড়ে পরিস্থিতি

নিরাপদ কর্মপরিবেশের দাবিতে গত তিনদিন ধরে কর্মবিরতি পালন করছেন জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক-নার্সসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পুরোপুরি বন্ধ রয়েছে হাসপাতালটির চিকিৎসাসেবা। এতে চরম বিপাকে পড়েছেন হাসপাতালে ভর্তি থাকা সাধারণ রোগীরা। এমনকী খাবার পর্যন্ত পাচ্ছে না কেউ। এদিকে বহির্বিভাগও বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা রোগীরাও চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন। এর আগে হাসপাতালটিতে ভর্তি থাকা […]

Continue Reading

শিলিগুড়ি করিডোরে নজিরবিহীনভাবে সামরিক তৎপরতা বাড়িয়েছে ভারত

শিলিগুড়ি করিডোরে ভারত সামরিক তৎপরতা নজিরবিহীনভাবে বাড়িয়েছে। ভারতের পূর্বাঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ‘চিকেনস নেক’ করিডোর ঘিরে নয়াদিল্লি প্রতিরক্ষা বলয় গড়ছে। তারই অংশ হিসেবে শিলিগুড়ি করিডোরে এবার রাফাল যুদ্ধবিমান এবং রাশিয়ার তৈরি এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলো ভারত। ২০-২২ কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে একমাত্র স্থল যোগাযোগ ব্যবস্থা এবং এটি বাংলাদেশ, […]

Continue Reading

আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি হলেঅ হৃদরোগ সচেতনতা : ডা. জুবাইদা রহমান

বগুড়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, হৃদরোগ সচেতনতা আমাদের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। হৃদরোগ প্রতিরোধক ব্যবস্থাগুলো হৃদরোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমাতে সক্ষম। হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রতিরোধক ব্যবস্থা প্রযোজ্য। সময়মতো ব্যবস্থা নিলে পুনরায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়। শুক্রবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়া […]

Continue Reading

মব জাস্টিস থেকে পরিনত হওয়া মব ফ্যাসিজমের কিছুই করতে পারছে না সরকার

৫ আগস্টের পর দেশে সবচেয়ে বেশি প্রচলিত শব্দ মব। শুরুতে এটাকে মব জাস্টিস বলা হলেও এখন পরিণত হয়েছে মব ফ্যাসিজমে। সরকারি অফিস থেকে বেসরকারি প্রতিষ্ঠান, বড় ব্যবসায়ী থেকে মুদি ব্যবসায়ও হানা দিয়েছে এই মব ফ্যাসিজম। বৈষম্যবিরোধী নামধারী কিছু টাউট, ছিনতাইকারী, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের সদস্যরা এ মব ফ্যাসিজমের নেতৃত্ব দিচ্ছে। বৈষম্যবিরোধী নেতা পরিচয়ে অনেকেই পাড়ায়, মহল্লায় […]

Continue Reading

শুধুমাত্র ড. ইউনূস নির্বাচন চান না

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দুঃখের সঙ্গে এই কথা বলতে হচ্ছে, আজকে ড. ইউনূস সাহেব জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন। লজ্জা লাগল না বিদেশে বসে দেশের বিরুদ্ধে বদনাম করতে। তিনি বলেছেন, একটি দল শুধু নির্বাচন চায়। আর আমরা বলতে চাই, একটি মাত্র লোক নির্বাচন চান না, তিনি হচ্ছেন […]

Continue Reading

শতাধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়

নির্বাচন কমিশনে নিবন্ধিত ও অনিবন্ধিত শতাধিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছে। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়-প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা। একজন নোবেল লরিয়েট দেশের বাইরে গিয়ে বিদেশি গণমাধ্যমে কীভাবে এ ধরনের বক্তব্য দিলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে কঠোর সমালোচনা হচ্ছে। প্রধান উপদেষ্টার এ বক্তব্যকে অনেকে নির্বাচনের বিরুদ্ধে নতুন […]

Continue Reading

প্রাণনাশের হুমকি, অতঃপর জিডি করলেন আবরার ফাহাদের ভাই

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাইয়াজ। তিনি ছাত্রলীগ নেতা–কর্মীদের হাতে হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের ছোট ভাই। শুক্রবার বিকেলে করা জিডিতে তিনি ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমসহ দুজনের নাম উল্লেখ করেছেন। জিডিতে বলা হয়েছে, ‘আওয়ামী লীগের সময়ের […]

Continue Reading

চট্টগ্রামে কর্মসূচিতে নারীকে লাথি মারার ঘটনায় দলের কর্মীকে বহিষ্কার করল জামায়াত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরী নামে একজনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে দলের চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে তাঁকে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘২৮ মে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত দুটি […]

Continue Reading

কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূধী সমাবেশ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি// গাজীপুরের কালীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সূধী সমাবেশ ও মতবিনিময় সভা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. খায়রুল হাসান। উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট তাজুল ইসলাম এর […]

Continue Reading

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে চমক দেখাল জামায়াত

কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি // গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৫ পদে জামায়াতের প্রার্থী এবং সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি প্রার্থীর জয়লাভ। গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সেশনের নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল এবং সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী জয়লাভ করেছেন। এ […]

Continue Reading