ইরানের ‘রেড লাইন’! আত্মসমর্পণের আশা করা বোকামি

অনুসন্ধানী অর্থনীতি আন্তর্জাতিক ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ প্রবাস মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

প্রতিদিনই যখন বাড়ছে ইসরাইল-ইরান সংঘাতের পরিমাণ; ঠিক তখনই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এ যুদ্ধের শেষ কোথায়। ইরানের ‘রেড লাইন’ আসলে কী?

এ বিষয়ে অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শাহরাম আকবরজাদে বলছেন, ‘ইরান স্পষ্ট করে দিয়েছে যে, তারা আন্তর্জাতিক কঠোর পরিদর্শন ব্যবস্থার সঙ্গে পারমাণবিক কর্মসূচি তদারকি করতে আগ্রহী। একই সঙ্গে ইরান এটাও স্পষ্ট করে দিয়েছে, যে তারা অস্ত্রায়ন কর্মসূচি অনুসরণ করবে না।’

আর এসবের বিনিময়ে ইরান তার বিরুদ্ধে জারি করা নিষেধাজ্ঞা শিথিল করতে চায় জানিয়ে এ বিশেষজ্ঞ বলেন, ‘ইউরোপীয়রা যদি ইরানের এই রেড লাইনগুলোকে সম্মান করে এবং এমন একটি সমাধান নিয়ে আসতে সক্ষম হয়, তাহলে কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে।’

তবে আকবরজাদে এটাও জানিয়েছেন যে, ইরান কখনোই মার্কিন হুমকির মুখে নিঃশর্ত আত্মসমর্পণ করবে না।

তিনি আরও বলেন, ‘ইরানিরা এই হামলাকে মার্কিন মদদপুষ্ট বলেছে এবং এটা দেখে তেমনই মনে হচ্ছে। সহিংসতার হুমকি, ইরানের রাষ্ট্রপ্রধানকে হত্যার হুমকি- সব কিছুই করছে তারা।’

আর এ অবস্থায় যে ইরানের কাছ থেকে আত্মসমর্পণের আশা করা বোকামি সেটাও জানিয়ে রেখেছেন এই বিশেষজ্ঞ। তার মতে, এ অবস্থায় মুখ বাঁচাতে হয়তো এখন নতুন কোনো বিকল্পই খুঁজতে হবে যুক্তরাষ্ট্রকে।

আরো পড়ুন : ইরানের একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্রে হতভম্ব ইসরায়েলের বিমান প্রতিরক্ষাব্যবস্থা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *