১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ৭৪ পরিবহনে আগুন মামলা ৩৮টি, গ্রেংফ্তার ৬৩ জন

নিজস্ব প্রতিবেদক : অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষণা দেওয়া লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এসব ঘটনায় সারা দেশে ৩৮টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার […]

Continue Reading

‘এনাফ ইজ এনাফ”-এবার অগ্নি সন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

বাসস : আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের চলমান প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অগ্নি সন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়। তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ […]

Continue Reading

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মাথা তুলে দাঁড়ানোর আগেই প্রতিহত করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি : ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী। দেশে-বিদেশে বারবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করেছে। এই সন্ত্রাসী গোষ্ঠীকে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। তার আগেই চব্বিশের চেতনায় আবার মাথা গুঁড়িয়ে দিতে চাই।’ আজ বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে […]

Continue Reading

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী করতে গণভোটের রায় বাস্তবায়ন দরকার

বিশেষ প্রতিবেদক : আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, দুটি নির্বাচনের (জাতীয় নির্বাচন ও গণভোট) মধ্য দিয়ে সবাই সংসদে এসেছেন। কিন্তু একটি নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হলেও আরেকটি হয়নি। মানে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হয়নি। এখন ফ্যাসিবাদীদের আস্ফালনের এটি একটি কারণ। জুলাই অভ্যুত্থানের […]

Continue Reading

সব সংসদ সদস্যকে নির্বাচনী এলাকায় যেতে বললেন প্রধানমন্ত্রী

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে আয়োজিত এ বৈঠকটি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকাল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। বৈঠকে বিএনপির সংসদীয় […]

Continue Reading

লন্ডনে ডানপন্থী ব্রিটিশ রাজনীতিবিদদের নাগরিক সংবর্ধনা শেষে এনসিপির ওপর আ.লীগের হামলা

পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের ওপর আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতা–কর্মীদের হামলার ঘটনা নিয়ে সরব হয়েছেন যুক্তরাজ্যের অভিবাসনবিরোধী রাজনীতিবিদেরা। স্থানীয় সময় সোমবার রাতে চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা শেষে এ হামলা হয়। এ ঘটনায় রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজসহ ব্রিটিশ সংসদ সদস্য এবং কট্টর ডানপন্থী ও অভিবাসনবিরোধীরা সামাজিক […]

Continue Reading

সাঈদ খোকনের বক্তব্য না শুনে সাত দিনের রিমান্ড মঞ্জুর: আদালত প্রাঙ্গনে আইনজীবীসহ কয়েকজনকে মারধর

আদালত প্রতিবেদক : সাঈদ খোকনের আদালত রিমান্ড মন্জুর করেছেন আদালত। এদিকে রিমান্ড শুনানির আগেই আদালত চত্বরে বিক্ষোভ করার মধ্যে একজন আইনজীবীসহ কয়েকজনকে মারধর এবং একজন সাংবাদিককে হেনস্তা করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। জুলাই অভ্যুত্থানের পর থেকে দুই বছরের বেশি সময় […]

Continue Reading

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জ-৩-বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে। প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক সূত্র বলছে, প্রথমে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়া হয়। এরপর […]

Continue Reading

এবার নিষিদ্ধ আওয়ামী লীগ মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল

গোপালগঞ্জ প্রতিনিধি : এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে […]

Continue Reading

ই-মেইলে পদত্যাগপত্র পাঠান ওসমান ফারুক, বিস্মিত কিশোরগঞ্জের বিএনপির নেতারা

কিশোরগঞ্জ প্রতিনিধি : বিএনপির জ্যেষ্ঠ নেতা ওসমান ফারুক বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে ওই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। তবে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের কাছে একেবারেই অপ্রত্যাশিত মনে […]

Continue Reading