২৯ কোটি ৫৫ লাখ ডলার ঋণ প্রতিশ্রুতির পাশাপাশি বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর: বাসস

আজ বুধবার রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপপ্রেসসচিব শাহাদাত স্বাধীন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের একটি অনুদান চুক্তিসহ ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ অক্টোবর ৪ দিনের […]

Continue Reading

সৌদি আরবে হুতি হামলায় ঝুঁকিতে প্রবাসী বাংলাদেশিরা

বিশেষ প্রতিবেদক: সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের হামলায় ঝুঁকিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা । রিয়াদে বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাস্থলে নিহত দুই বাংলাদেশির মধ্যে একজন ওমরাহ যাত্রী আর অন্যজন চাকরি করতেন রিয়াদে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন আরও চার বাংলাদেশি। এদিকে সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের হামলায় সংকট তৈরি হয়েছে ঢাকায়ও। একের পর এক ফ্লাইট বাতিল […]

Continue Reading

ক্লান্ত নিউইয়র্কবাসীর কাছে নতুন আশার নাম জোহরান মামদানি।

পাপিয়া শারমিন, নিউইয়র্ক থেকে : আমি বাংলাদেশি-মার্কিন, নিউইয়র্কের কুইন্সে থাকি। কাজ করি আর স্বপ্ন দেখতে ভালোবাসি। সেই আমিও এমন স্বপ্ন কখনো দেখিনি যে অভিবাসী হিসেবে এই শহরের রাজনীতিতে আমাদের শক্ত কোনো অবস্থান থাকতে পারে। কারণ, এত দিন আমাদের কষ্ট বুঝে, পাশে থেকে, আমাদের পক্ষে উচ্চ স্বরে কথা বলার কেউ ছিলেন না। জোহরান মামদানির সঙ্গে পরিচয়ের […]

Continue Reading

অবশেষে দোষ স্বীকার করলেন শেখ হাসিনা

ছাত্র-জনতার অভ্যুত্থানে নৃশংসতার দায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চাপিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সহিংসতা (অভ্যুত্থান) মোকাবিলায় আইনপ্রয়োগকারী সংস্থার কিছু সদস্য অবশ্যই ভুল করেছেন। গত বৃহস্পতিবার ভারতের একাধিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন হাসিনা। হিন্দুস্তান টাইমসের পাশাপাশি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও আনন্দবাজারও শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে। এসব সংবাদমাধ্যম দাবি করেছে যে […]

Continue Reading

অবশেষে কিছুটা ম্লান হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা : সিএনএন

প্রেসিডেন্ট ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা অবশেষে কিছুটা ম্লান হয়েছে। তা ঘটেছে মাত্র দুই দিনে। মঙ্গলবার নিউইয়র্কের মেয়রসহ বিভিন্ন নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির নেতারা জয় পেয়েছেন। আর বুধবার মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকেরা সন্দেহ প্রকাশ করেছেন যে সংবিধান ট্রাম্পকে যে জরুরি ক্ষমতা দিয়েছে, তা ব্যবহার করে তিনি বাণিজ্যযুদ্ধ শুরু করতে পারেন কি না? চলতি বছরের শুরুতে ক্ষমতায় […]

Continue Reading

প্রায় চূড়ান্ত বিএনপির ৩০০ আসনে মনোনয়ন তালিকা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির পক্ষ থেকে ৩০০ আসনের মনোনয়ন তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, দলের ভেতরে মতবিরোধ থাকলেও নেতৃত্বের সিদ্ধান্তকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে এবং মনোনয়ন–সংক্রান্ত যেকোনো বিরোধ ভুলে ঐক্যের মাধ্যমে নির্বাচনে অংশ নিতে হবে। রবিবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত বিশেষ রাজনৈতিক অনুষ্ঠানে […]

Continue Reading

বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ

প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও সবাই তা পাবেন না উল্লেখ করে নেতাকর্মীদের বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর বনানীতে প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। নির্বাচনী আসন বণ্টন […]

Continue Reading

‘সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে’ বিএনপি

নিজস্ব প্রতিবেদক : রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রবাসে বিএনপির সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি দল হিসেবে ‘সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে’ ‘আজকে একটা অত্যন্ত পরিকল্পিত প্রচারণা চলছে যে বিএনপি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের বিরোধী।’ বিএনপিই […]

Continue Reading

একটি আধুনিক, গণমুখী বাংলাদেশ গড়াই বিএনপি’র লক্ষ্য

স্টাফ রিপোর্টার : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি আধুনিক, গণমুখী বাংলাদেশ গড়াই বিএনপি’র লক্ষ্য। আমরা এমন যেকোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করি যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে। শিশু পরিচর্যা, সমান মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার মাধ্যমে নারীর ক্ষমতায়ন শুধু ন্যায়সঙ্গত নয়, এটিই বুদ্ধিবৃত্তিক অর্থনীতি। গতকাল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে […]

Continue Reading

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে,  লেবাননের আরব-সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীকে যে কোনো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিনিয়ত ইসরায়েলি অনুপ্রবেশ ও হামলার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ আদেশ দেওয়া হলো। ২০২৪ সালের শেষের দিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে এটিই প্রথম পদক্ষেপ। গত রাতে দক্ষিণ লেবাননের ব্লিদা […]

Continue Reading