১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণের পাশাপাশি ৭৪ পরিবহনে আগুন মামলা ৩৮টি, গ্রেংফ্তার ৬৩ জন

নিজস্ব প্রতিবেদক : অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষণা দেওয়া লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এসব ঘটনায় সারা দেশে ৩৮টি মামলা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার […]

Continue Reading

ঢাকায় গত ২৪ ঘণ্টায় নুরুল ইসলাম নাহিদ, জ্যোতিকা জ্যোতিসহ আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১০৭ জন গ্রেপ্তার

বিশেষ প্রতিবেদক : বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ও নিষিদ্ধ সংগঠনের ১০৭ ব্যক্তিকে গ্রেপ্তার করার তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁদের মধ্যে আছেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গতকাল বুধবার রাতে উত্তরা থেকে নুরুল ইসলাম […]

Continue Reading

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি: দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যে বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক রাতে বলেন, বাড়িটির নিচতলার পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে। বাড়িটির […]

Continue Reading

নিষিদ্ধ ছাত্রলীগ এবার রামদা ও কুড়াল নিয়ে গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আজ বুধবার সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-যুবলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা মহড়া দিচ্ছেন। তাঁরা গোপালগঞ্জ–টুঙ্গিপাড়া সড়কের ছয়টি স্থানে গাছ ও বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। যে কারণে এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী […]

Continue Reading

সাঈদ খোকনের বক্তব্য না শুনে সাত দিনের রিমান্ড মঞ্জুর: আদালত প্রাঙ্গনে আইনজীবীসহ কয়েকজনকে মারধর

আদালত প্রতিবেদক : সাঈদ খোকনের আদালত রিমান্ড মন্জুর করেছেন আদালত। এদিকে রিমান্ড শুনানির আগেই আদালত চত্বরে বিক্ষোভ করার মধ্যে একজন আইনজীবীসহ কয়েকজনকে মারধর এবং একজন সাংবাদিককে হেনস্তা করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। জুলাই অভ্যুত্থানের পর থেকে দুই বছরের বেশি সময় […]

Continue Reading

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গোপালগঞ্জ-৩-বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। এস এম জিলানীর বাড়ি টুঙ্গিপাড়া থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে। প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক সূত্র বলছে, প্রথমে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়া হয়। এরপর […]

Continue Reading

এবার নিষিদ্ধ আওয়ামী লীগ মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিল

গোপালগঞ্জ প্রতিনিধি : এবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যার পর তাঁরা মিছিল নিয়ে প্রথমে থানা ঘেরাও করেন। পরে থানায় হামলা এবং থানা চত্বরে একাধিক গাড়িতে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে বলে […]

Continue Reading

‘এই, তোরা গাড়ি নিয়ে বের হয়েছিস কেন? ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর গাড়ি বের করবি

‘এই, তোরা গাড়ি নিয়ে বের হয়েছিস কেন? ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর গাড়ি বের করবি। নইলে আবার হামলা করব।’ আসাদুল্লাহ এর লেখাটা প্রথম আলো থেকে oknews24bd.com এর পাঠকদের জন্য। এভাবেই আজ রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে এ জে আর কুরিয়ারের তিনটি গাড়িতে হামলার সময় হুমকি দেন হামলাকারীরা। প্রতিষ্ঠানটির অভিযোগ, অন্তত ২০ জন এসে গাড়িগুলো ভাঙচুরের পাশাপাশি […]

Continue Reading

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রের তদন্ত শেষ পর্যায়ে

কুষ্টিয়া প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে আগুনের কারণ গুরুত্ব দিয়ে তদন্ত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত কমিটি। পেট্রোল বোমা বা শর্টসার্কিটের পাশাপাশি অন্য কোনো নাশকতা বা দুর্ঘটনা থেকে আগুনের সূত্রপাত হয়েছে কি না, কমিটি সেটা পর্যালোচনা করে দেখছে। তদন্ত কমিটির এক সদস্য এই […]

Continue Reading

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৯ শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন, ঢাকা বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। […]

Continue Reading