প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির প্রতিনিধিদল

জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধিদল।

প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।

যমুনায় প্রবেশের আগে প্রতিনিধি দলের সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুযায়ী উনি আজকে ৬টায় সময় দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাচ্ছি।’

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে কী কী বিষয়ে আলোচনা হতে পারে-তা জানিয় এই বিএনপি নেতা বলেন, ‘ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টা সাথে কথা বলব।’

আরো পড়ুন : একটি ‘মেটিকুলাস প্ল্যান’ ছিল শেখ হাসিনার 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *