ঐতিহাসিক বিশেষ সংবাদ: প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।
আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।
আরো পড়ুন : ‘এই, তোরা গাড়ি নিয়ে বের হয়েছিস কেন? ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর গাড়ি বের করবি
ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেইসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) oknews24bd.com এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।
আরো পড়ুন : এবার জোহানেসবার্গে রেকর্ড গড়লেন বাংলাদেশের হৃদয়
১৬ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২০তম (অধিবর্ষে ৩২১তম) দিন। বছর শেষ হতে আরো ৪৫ দিন বাকি রয়েছে। আজ জাতীয় প্রেস দিবস (ভারত) ।আন্তর্জাতিক সহনশীলতা দিবস । আজকের দিনে পৃথিবিতে ইতিহাস সৃষ্টিকারী জয়-পরাজয়ের অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে ৭১ টি ঘটনা উল্লেখ্যযোগ্য। আবার এই আজকের দিনেই পৃথিবিকে বদলে দেয়ার মতো অনেক মানবেরই জন্ম এবং মৃত্যু হয়েছে, তার মধ্যে জন্মেছেন ১২ জন, আর আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে ৬ জন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়-
আরো পড়ুন: ১৫ নভেম্বর, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা
ঘটনাবলী
৯৫১ – সম্রাট লি জিং বিয়ান হাও-এর নেতৃত্বে ১০,০০০ সৈন্যের দক্ষিণ তাং অভিযান বাহিনী পাঠিয়ে চু রাজ্য জয় করেন।
১২৭২ – নবম ক্রুসেড চলাকালে ভ্রমণরত প্রিন্স এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হন, যদিও তিনি প্রায় দুই বছর পর দেশে ফিরে সিংহাসন গ্রহণ করেন।
১৩৮০ – ফ্রান্সের রাজা ষষ্ঠ জর্জ করমুক্তির ঘোষণা দেন।
১৩৮৪ – জাডউইগা পোল্যান্ডের রাজ্যভার গ্রহণ করেন।
১৪৯১ – স্পেনের আভিলার বাইরে ব্রাসেরো দে লা দেহেসায় অনুষ্ঠিত অটো-দা-ফে-তে হলি চাইল্ড অব লা গার্দিয়া মামলার রায়ে কয়েকজন ইহুদি ও কনভার্সো অভিযুক্তকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
১৫৩২ – ফ্রান্সিসকো পিজারো ও তার বাহিনী কাহামারকার যুদ্ধে ইনকা সম্রাট আতাহুয়ালপা-কে বন্দী করেন।
১৬৩২ – ত্রিশ বছরের যুদ্ধের সময় লুটজেনের যুদ্ধে সুইডেনের রাজা গুস্তাভাস অ্যাডলফাস নিহত হন।
১৭৭৬ – মার্কিন স্বাধীনতা যুদ্ধ: ব্রিটিশ ও হেসিয়ান বাহিনী ফোর্ট ওয়াশিংটনের যুদ্ধে ফোর্ট ওয়াশিংটন দখল করে।
১৭৯৩ – ফরাসি বিপ্লব: নঁতে নব্বই জন ভিন্নমতাবলম্বী রোমান ক্যাথলিক যাজককে ডুবিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৭৯৭ – প্রুশিয়ার যুবরাজ তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম প্রুশিয়ার রাজা হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
১৮০১ – নিউ ইয়র্ক ইভনিং পোস্টের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
১৮০৫ – নেপোলিয়নীয় যুদ্ধ: পিওতর বাগ্রাতিওনের নেতৃত্বে রুশ বাহিনী শোনগ্রাবার্নের যুদ্ধে জোয়াকিম মুরাতের নেতৃত্বাধীন ফরাসি বাহিনীর অগ্রযাত্রা বিলম্বিত করে।
১৮২২ – মিসৌরির ব্যবসায়ী উইলিয়াম বেকনেল সান্তা ফে ট্রেইল নামে পরিচিত পথে সান্তা ফে পৌঁছান।
১৮২৪ – নিউ ইয়র্ক নগরীর ফিফথ এভিনিউ খুলে দেওয়া হয়।
১৮২৮ – গ্রিক স্বাধীনতা যুদ্ধ: লন্ডন প্রোটোকল অনুযায়ী মোরিয়া ও সাইক্লেডিস নিয়ে অটোমান সাম্রাজ্যের অধীনে একটি স্বায়ত্তশাসিত গ্রিক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হয়।
১৮৪৯ – রুশ আদালত লেখক ফিওদর দস্তয়েভস্কি-কে সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়, পরে তা কঠোর শ্রমদণ্ডে রূপান্তরিত হয়।
১৮৫৫ – ডেভিড লিভিংস্টোন প্রথম ইউরোপীয় হিসেবে বর্তমান জাম্বিয়া–জিম্বাবুয়ে সীমান্তে ভিক্টোরিয়া জলপ্রপাত প্রত্যক্ষ করেন।
১৮৫৭ – লখনউয়ের দ্বিতীয় উদ্ধার অভিযানে একদিনে ২৪টি ভিক্টোরিয়া ক্রস প্রদান করা হয়।
১৮৬০ – ভ্যাঙ্কুভার দ্বীপ উপনিবেশে নির্মিত ফিসগার্ড বাতিঘর প্রথমবার আলো প্রদান করে।
১৮৬৩ – মার্কিন গৃহযুদ্ধ: ক্যাম্পবেল’স স্টেশন যুদ্ধে কনফেডারেট বাহিনীর আক্রমণ ব্যর্থ হয়, ফলে জেনারেল অ্যামব্রোস বার্নসাইড নক্সভিল, টেনেসি সুরক্ষিত করেন।
১৮৬৯ – পোর্ট সৈয়দে সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে নৌ চলাচলের জন্য উন্মুক্ত হয়।
১৮৭১ – ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব আমেরিকা নিউ ইয়র্ক রাজ্য থেকে সনদ লাভ করে।
১৮৮৫ – কানাডার মেটিস বিদ্রোহী নেতা ও ম্যানিটোবার জনক লুই রিয়েল-কে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
১৯০৪ – ইংরেজ প্রকৌশলী জন অ্যামব্রোস ফ্লেমিং থার্মায়নিক ভালভ (ভ্যাকুয়াম টিউব) এর পেটেন্ট লাভ করেন।
১৯০৫ – স্বদেশি আন্দোলনের অনুপ্রেরণায় সরকারি বিদ্যাচর্চা বর্জন আন্দোলনের প্রেক্ষাপটে আশুতোষ চৌধুরীর সভাপতিত্বে ‘ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন’ স্থাপিত হয়।
১৯০৭ – ইন্ডিয়ান টেরিটরি ও ওকলাহোমা টেরিটরি একীভূত হয়ে ওকলাহোমা গঠিত হয় এবং এটি ৪৬তম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।
১৯১৪ – মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
১৯২০ – অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাস কুইন্সল্যান্ড অ্যান্ড নর্দার্ন টেরিটরি এরিয়াল সার্ভিসেস লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়।
১৯২৩ – অস্বাভাবিক মুদ্রাস্ফীতির পর জার্মানিতে নতুন মুদ্রাব্যবস্থা চালু হয়।
১৯৩৩ – মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
১৯৩৮ – আলবার্ট হফম্যান সুইজারল্যান্ডের বাসেলের স্যান্ডোজ ল্যাবরেটরিতে এলএসডি প্রথম সংশ্লেষণ করেন।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান লুফটওয়াফে কর্তৃক কভেন্ট্রি ধ্বংসের প্রতিশোধ হিসেবে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্স হামবুর্গে বোমা হামলা চালায়।
১৯৪০ – হলোকাস্ট: অধিকৃত পোল্যান্ডে নাৎসিরা ওয়ারশ ঘেটো বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়।
১৯৪০ – নিউ ইয়র্ক সিটির “ম্যাড বোমার” জর্জ মেটেস্কি কনসোলিডেটেড এডিসন ব্যবহৃত ম্যানহাটনের একটি অফিস ভবনে প্রথম বোমা স্থাপন করেন।
১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: হুর্টগেন ফরেস্টের যুদ্ধের সমর্থনে মিত্র বিমান বাহিনী ডুরেন শহর ধ্বংস করে দেয়।
১৯৪৪ – হেলসিঙ্কির অ্যাডলন রেস্তোরাঁয় প্রথমবারের মতো ফিনিশ চলচ্চিত্র পুরস্কার জুসি পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৯৪৫ – ভিয়েতনামে ফ্রান্সের সেনাদের হামলা শুরুর মধ্য দিয়ে দেশটির জনগণের দীর্ঘ ও রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম শুরু হয়।
১৯৪৫ – ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়।
১৯৪৬ – বিশ্বে প্রথমবারের মত কৃত্রিমভাবে বৃষ্টিপাত সৃষ্টি করা হয়।
১৯৫৯ – ন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট ৯৬৭ মেক্সিকো উপসাগরের উপর বিস্ফোরিত হয়ে ৪২ জন আরোহী নিহত হন।
১৯৫৯ – এরোফ্লট ফ্লাইট ৩১৫ লভিভ বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৪০ জন নিহত হন।
১৯৬৫ – সোভিয়েত ইউনিয়ন ভেনেরা কর্মসূচির অধীনে ভেনেরা ৩ মহাকাশযান শুক্র গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করে, যা অন্য গ্রহের পৃষ্ঠে পৌঁছানো প্রথম মহাকাশযান।
১৯৬৬ – দ্য টেম্পটেশনস তাদের গ্রেটেস্ট হিটস অ্যালবাম প্রকাশ করে।
১৯৬৭ – এরোফ্লট ফ্লাইট ২২৩০ কলৎসোভো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়ে ১০৭ জন নিহত হন।
১৯৭৩ – স্কাইল্যাব কর্মসূচি: নাসা কেপ ক্যানাভেরাল থেকে তিনজন নভোচারী নিয়ে ৮৪ দিনের মিশনে স্কাইল্যাব ৪ উৎক্ষেপণ করে।
১৯৭৩ – মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ট্রান্স-আলাস্কা পাইপলাইন অনুমোদন আইন স্বাক্ষর করেন।
১৯৭৪ – পুয়ের্তো রিকো থেকে আরেসিবো বার্তা সম্প্রচার করা হয়।
১৯৭৯ – বুখারেস্ট মেট্রোর প্রথম লাইন টিমপুরি নই থেকে সেমানাতোয়ারিয়া পর্যন্ত চালু হয়।
১৯৮১ – এরোফ্লট ফ্লাইট ৩৬০৩ নরিলস্ক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৯৯ জন নিহত হন।
১৯৮৮ – এস্তোনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের সুপ্রিম সোভিয়েত এস্তোনিয়া সার্বভৌম বলে ঘোষণা করে।
১৯৮৮ – এক দশকেরও বেশি সময় পর অনুষ্ঠিত প্রথম উন্মুক্ত নির্বাচনে পাকিস্তানের ভোটাররা বেনজির ভুট্টো-কে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন।
১৯৮৯ – এল সালভাদরের সেনা সদস্যরা হোসে সিমেওন কানাস বিশ্ববিদ্যালয়ে ছয়জন জেসুইট যাজকসহ আটজনকে হত্যা করে।
১৯৯০ – পপ দল মিলি ভ্যানিলি-র গ্র্যামি পুরস্কার কেড়ে নেওয়া হয়, কারণ তাদের অ্যালবামে তারা আদৌ গান করেননি।
১৯৯২ – সাফোকের হক্সনে ধাতু আবিষ্কারক এরিক লস কর্তৃক হক্সনে হোর্ড আবিষ্কৃত হয়।
১৯৯৩ – জঙ্গিদের আত্মসমর্পণের মধ্য দিয়ে কাশ্মীরে ৩২ দিনের অচলাবস্থার অবসান ঘটে।
১৯৯৭ – প্রায় ১৮ বছর কারাভোগের পর চীন গণতন্ত্রপন্থী ভিন্নমতাবলম্বী ওয়েই জিংশেং-কে চিকিৎসার কারণে মুক্তি দেয়।
২০০২ – সার্স প্রাদুর্ভাবের প্রথম ঘটনাগুলো চীনের গুয়াংডং প্রদেশের ফোশান-এ শনাক্ত হয়।
২০০৪ – হাফ-লাইফ ২ ভিডিও গেমটি প্রকাশিত হয়।
২০০৫ – ৩১ বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দল পেনাল্টি শুটআউটে উরুগুয়ে-কে পরাজিত করে ২০০৬ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
২০০৯ – মহাকাশ শাটল কর্মসূচির অধীনে স্পেস শাটল আটলান্টিস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এসটিএস-১২৯ মিশনে উৎক্ষেপণ করা হয়।
২০২২ – আর্টেমিস কর্মসূচি: নাসা চাঁদে ভবিষ্যৎ মিশনের সূচনা হিসেবে স্পেস লঞ্চ সিস্টেমে আর্টেমিস ১ উৎক্ষেপণ করে।
আরো পড়ুন : নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রের তদন্ত শেষ পর্যায়ে
জন্মদিন
১৭৯৩ –ফ্রান্সিস ড্যানবি, আইরিশ চিত্রকর।
১৮৯০ –হেমেন্দ্রনাথ ঘোষ,ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তুতকারক বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী ও চিকিৎসক।(মৃ.১২/১২/১৯৬৫)
১৮৯৫ – চৌধুরী রহমত আলি, ব্রিটিশভারতীয়-পাকিস্তানি জাতীয়তাবাদি, পাকিস্তান শব্দের প্রবক্তা।
১৯১৪ – কমলকুমার মজুমদার, বাঙালি সাহিত্যিক ও শিল্পী।(মৃ.০৯/০২/১৯৭৯)
১৯২০ – সৌরীন্দ্র মিত্র, ভারতীয় বাঙালি রবীন্দ্রগবেষক ও প্রাবন্ধিক।(মৃ.১৯৯৭)
১৯২২ – জিন আম্ডাল, নরওয়েজীয়– মার্কিন কম্পিউটার আর্কিটেক্ট এবং হাইটেক উদ্যোক্তা।
১৯৩০ – মিহির সেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সন্তরণবিদ, প্রথম ভারতীয় হিসাবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।(মৃ.১১/০৬/১৯৯৭)
১৯৩০ – চিনুয়া আচেবে, নাইজেরিয়ার প্রখ্যাত সাহিত্যিক ও আফ্রিকার আধুনিক সাহিত্যের জনক।
১৯৩৬ – রামোজি রাও,ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা। (মৃ.২০২৪)
১৯৪৫ – নরেন বিশ্বাস, গবেষক ও লেখক।
১৯৬১ – জ্যোতি প্রকাশ তামাং, ভারতীয় অণুজীববিজ্ঞানী। (মৃ. ২৯/০৪/২০২৫)
মৃত্যু
১৭৯৭ – দ্বিতীয় ফ্রেডেরিক উইলিয়াম(প্রুশিয়া)
১৮১২ – প্রথম জন ওয়াল্টার (প্রকাশক) ‘দ্য টাইমস’ পত্রিকার প্রতিষ্ঠাতা।
১৯৩৪ – আয়াতুল্লাহিল উজমা আব্দুল করিম হায়েরি ইয়াযদি, বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ ও ফকীহ।
১৯৮৬ – বিধায়ক ভট্টাচার্য, নাট্যকার, সাহিত্যিক ও সাংবাদিক।(জ.০৭/০২/১৯০৭)
১৯৯৬ – মাসুদ করিম, বাংলাদেশী গীতিকার
২০১২– সুভাষ দত্ত, বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা।
আজ ১৬ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানবের কল্যাণ হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১৬ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন।
সুত্র; বিশ্বকোষ, মুক্ত বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির
আরো পড়ুন : শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর দিলেন ৩ পরামর্শ
