নির্বাচন করব ঢাকা থেকে, সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ঢাকা-১০ আসনভুক্ত ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন শেসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। আসিফ মাহমুদ বলেন, ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া৷ […]

Continue Reading

বিএনপি থেকে বহিষ্কার করাতে আমার বিরুদ্ধে শত শত কোটি টাকা খরচ করেছে জামায়াত

কিশোরগঞ্জ প্রতিনিধি : রোববার দুপুরে ইটনা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির আলোচিত নেতা ফজলুর রহমান বলেছেন, ‘অনেকে বলেছিল, আমি নাকি মনোনয়ন পাব না। আপনারাও শঙ্কার মধ্যে ছিলেন। আমি আজকে বলতে চাই, জামায়াত শত শত কোটি টাকা খরচ করেছে আমার বিরুদ্ধে। চেষ্টা করেছিল দল থেকে আমাকে একেবারে বহিষ্কার করে দেওয়ার […]

Continue Reading

অবশেষে কিছুটা ম্লান হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা : সিএনএন

প্রেসিডেন্ট ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতা অবশেষে কিছুটা ম্লান হয়েছে। তা ঘটেছে মাত্র দুই দিনে। মঙ্গলবার নিউইয়র্কের মেয়রসহ বিভিন্ন নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির নেতারা জয় পেয়েছেন। আর বুধবার মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকেরা সন্দেহ প্রকাশ করেছেন যে সংবিধান ট্রাম্পকে যে জরুরি ক্ষমতা দিয়েছে, তা ব্যবহার করে তিনি বাণিজ্যযুদ্ধ শুরু করতে পারেন কি না? চলতি বছরের শুরুতে ক্ষমতায় […]

Continue Reading

এরকম গল্প আমাদের হাজার হাজার নেতাকর্মীর আছে! এটাই হয়তো আমার শেষ নির্বাচন!

স্টাফ রিপোর্টার : মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে রাজনীতির আঁকা-বাঁকা পথ পেরুনো গল্প লিখে ত্রয়োদশ সংসদ নির্বাচন হয়তো তার শেষ নির্বাচন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিতে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত বিএনপি মহাসচিব লিখেছেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে! অনেকেই তা জানে না! […]

Continue Reading

আজ সোমবার নামাজের সময়সূচি, ০৩ নভেম্বর-২০২৫, ১৮ কার্তিক-১৪৩২ বাংলা, ১১ জমাদিউল আওয়াল- ১৪৪৭ হিজরি

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলে আল্লাহ তায়ালা গুনাহ মাফ করে জান্নাত দেবেন। সময়মতো নামাজ আদায়ের জন্য যারা সময়ের আগেই মসজিদে উপস্থিত হয় এবং নামাজের জন্য অপেক্ষা করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন। হজরত আবু হুরায়রা রা. বলেন, রাসূলুল্লাহ সা. বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যে পর্যন্ত মসজিদে নামাজের প্রতীক্ষায় থাকে, সে যেন নামাজের […]

Continue Reading

‘দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’, ড. মুহাম্মদ ইউনুস বিশ্বের ৫০তম প্রভাবশালী মুসলিম

প্রতি বছরের মতো ২০২৬ সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য রয়েল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) ’। ‘দ্য মুসলিম ৫০০: ৫০০ ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস ২০২৬’ শিরোনামের এ তালিকায় প্রথম কাতারের আমির, দ্বিতীয় মুফতি তাকি উসমানি। এবারও স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। প্রকাশিত […]

Continue Reading

সর্বশেষ হিসাব অনুযায়ী দেশের ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪

নিজস্ব প্রতিবেদক : রোববার নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের সর্বশেষ হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪। ইসি সচিব জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত ইসির হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৭ […]

Continue Reading

একটি আধুনিক, গণমুখী বাংলাদেশ গড়াই বিএনপি’র লক্ষ্য

স্টাফ রিপোর্টার : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি আধুনিক, গণমুখী বাংলাদেশ গড়াই বিএনপি’র লক্ষ্য। আমরা এমন যেকোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করি যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে। শিশু পরিচর্যা, সমান মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার মাধ্যমে নারীর ক্ষমতায়ন শুধু ন্যায়সঙ্গত নয়, এটিই বুদ্ধিবৃত্তিক অর্থনীতি। গতকাল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে […]

Continue Reading

বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ফিরিয়ে দিল বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে

‎নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার কথা থাকলেও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এহছানুল হক মিলন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁর বিদেশযাত্রা […]

Continue Reading

সারদা থেকে গ্রেপ্তারের সময় রহস্যজনকভাবে পালিয়ে গিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ

বাংলাদেশ পুলিশ একাডেমির সারদা থেকে গ্রেপ্তারের সময় রহস্যজনকভাবে পালিয়ে গিয়েছেন ডিআইজি এহসানুল্লাহ। বিষয়টি তদন্ত করছে পুলিশ ও আইসিটির উচ্চপর্যায়।তবে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় দুই অতিরিক্ত পুলিশ সুপারকে আটক করা হয়েছে। পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানিয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবতারবিরোধী অপরাধের অভিযোগে র‍্যাবের আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের সহযোগী সিআইডি […]

Continue Reading