পাতায়া সমুদ্র সৈকতে সোনায় মোড়ানো কেক কেটে স্বামীর জন্ম পালন করলেন মিম

মডেল ও অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। সব মিলিয়ে বেশ আনন্দেই কাটছে মিমের জীবন। গত কয়েকদিন থেকেই স্বামীর সঙ্গে থাইল্যান্ডে বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন তিনি। আর সেখানেই শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ২৪ ক্যারেটের সোনায় মোড়ানো কেক কেটে পালন করলেন স্বামী সনি পোদ্দারের জন্মদিন। পাতায়া সমুদ্র সৈকতে সোনার কেক কেটে স্বামীর জন্ম পালন করলেন মিমপাতায়া সমুদ্র সৈকতে […]

Continue Reading

চলুন জেনে আসি কেমন আছে নব্বই দশকের আলোচিত মডেল পল্লব

বিনোদন প্রতিবেদক : নব্বই দশকের জনপ্রিয় মডেল ও অভিনেতা পল্লব তাঁর চিরচেনা মাধ্যমে একেবারে অনিয়মিত। হঠাৎ দেখা তো হঠাৎ উধাও। ছয় বছর আগে নাটকে অভিনয়ের জন্য একবার খবরে এসেছিলেন। আর মাস চারেক আগে ১৫ বছর পর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য খবরে আসেন। আজ রোববার তাঁর ব্যবহৃত নম্বরে ফোন করা হলে জানালেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে […]

Continue Reading

কান উৎসবে অন্য এক ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক : বরাবরের মতো এবারো কান উৎসবে বলিউড তারকাদের ঝলমলে উপস্থিতি। উর্বশী রাউতেলা, এশা গুপ্তা, সারা আলী খান থেকে অনেক তারকাই কানের রেড কার্পেটে দ্যুতি ছড়িয়েছেন। এবার কানের লাল গালিচায় এলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। ১৮ই মে গভীর রাতে (বাংলাদেশ সময়) কানের রেড কার্পেটে দেখা মিলে ঐশ্বরিয়ার। ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে ঐশ্বরিয়া নিজের প্রথম […]

Continue Reading

সিনেমার গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন এখনও গানে নিয়মিত। রোজার আগে নিয়মিত স্টেজ শো করেছেন। সম্প্রতি এ সংগীতশিল্পী নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। সিনেমার নাম ‘স্বপ্নের রাজকন্যা’। এটি পরিচালনা করবেন সোহানুর রহমান সোহান। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুরও করেছেন সাবিনা ইয়াসমিন। লিখেছেন সাবিলা নাসরিন ও সংগীতায়োজন করেছেন জায়েদ আহমেদ কিসলু। নতুন গান প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, […]

Continue Reading

আসুন আমরা রমজানের ফজিলতগুলো বহন করি

চলছে পবিত্র রমজান মাস। এ মাস ধৈর্যের শিক্ষা দেয়। রমজানের শুরুতে সে কথাই জানালেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে এ কথা জানান তিনি। প্রভা বারাবরি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। এ কারণে সেখানে প্রায়ই নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় রমজান নিয়ে এবার কথা বললেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার […]

Continue Reading

আমরা দুবাই না গেলে পুলিশ আসামির খবরই পেত না, আমাদের মেডেল দেওয়া উচিত

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের স্বর্ণের দোকানের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা হিরো আলমসহ আরও কয়েকজন। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে হিরো আলম বলেছেন, ‘আমাকে আর সাকিবকে তো পুলিশের মেডেল দেওয়া উচিত, পুরস্কৃত করা উচিত। কারণ আমরা যদি অনুষ্ঠানে না যেতাম, সেই আসামির সন্ধান তারা […]

Continue Reading

সুরের ধারা আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান ক্লাবে বৃহস্পতিবার রাতে সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা রাজধানীর গুলশান ক্লাবে বৃহস্পতিবার রাতে সংগীতশিক্ষা প্রতিষ্ঠান সুরের ধারা আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাছবি: শুভ্র কান্তি দাশ রাজধানীর গুলশান ক্লাবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে একটি অনুষ্ঠান (চ্যারিটি গালা) হয়েছে। খ্যাতিমান সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী […]

Continue Reading

সৌদি আরবের বিজ্ঞাপনে রোদেলার নায়ক শাকিব খান

বিনোদন প্রতিবেদক: সৌদি আরবের বিজ্ঞাপনে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী রোদেলা জান্নাতকে। রোদেলা শাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এরপর তাঁকে আর কোনো চলচ্চিত্র কিংবা বিজ্ঞাপনে দেখা যায়নি। এ ছাড়া তিনি বাংলাদেশের একটি টেলিভিশনের সংবাদ পাঠিকাও ছিলেন। দীর্ঘদিন পর ক্যামেরায় দাঁড়ালেন সদ্য মা হওয়া এই অভিনয়শিল্পী। তবে দেশের কোনো কাজে নয়, সৌদি আরবের ‘ইয়োর-পে’ নামের মোবাইল […]

Continue Reading