অবশেষে ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

আইন-আদালত জাতীয় তথ্য-প্রযুক্তি নারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ মুক্তমত হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক অপরাধ আদালতের অপসারিত সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি দায়ের হয়।

আরো পড়ুন : এনডিবি আরও ১ বিলিয়ন ডলারের তহবিল দেবে বাংলাদেশকে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *