আনন্দ-বেদনা-স্মরণ আর প্রতিজ্ঞায় বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির দোয়া মাহফিল, নবনির্বাচিত কমিটির পরিচিতি ও শপথ

ওকে নিউজ স্পেশাল জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ হ্যালোআড্ডা

বিশেষ প্রতিবেদক: আনন্দ-বেদনা আর স্মরণে দুই পর্বে “বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি” (বিআরএস)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিলন এবং নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রথম পর্বে “বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি” (বিআরএস)-এর নির্বাচন কমিশনগণের উপস্থিতিতে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান।

১৯৯১ সালে মরহুম আঃ আজিজ মাহফুজের প্রতিষ্ঠিত বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি ঐক্য, সংহতি, পেশাগত মর্যাদা ও গণমাধ্যমের উন্নয়নে কাজ করে আসছে। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহণ ও সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এর কর্মময় জীবন, সাংবাদিকতা এবং সংগঠনের অগ্রযাত্রায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অনুষ্ঠানে অংশগ্রহণকারা অতিথি, মরহুমের সহ-ধর্মিনি, বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশক-সম্পাদক সহ নতুন কমিটির নেদৃবৃন্ধ।

আনন্দ-বেদনা-স্মরণ আর প্রতিজ্ঞার এই অনুষ্ঠানের বিশেষ ব্যক্তিত্ব ইউনিভার্সিটি অব কুমিল্লার ডিন প্রফেসর ড. মুহাম্মদ আবু হানিফ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ওয়ায়দুর রহমান শাহীন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান, দৈনিক দিন প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) ওয়াহিদুজ্জামান টিটু, আ ফ ম বোরহান, হৃদয় গ্রুপের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব তৈয়বুর রহমান।

এছারাও বিশেষ অতিথি দৈনিক ভোরের চেতনার ব্যবস্থাপনা সম্পাদক জালাল উদ্দিন জুয়েল এবং তৃনমূল সংগঠন “সম্মিলিত সাংবাদিক পরিষদ” (এসএসপি) এর সভাপতি ও বিপ্লবী জনতার সম্পাদক ও প্রকাশক মোঃ গোলাম ফারুক মজনু বিশেষ সমস্যার কারণে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারলেও বিআরএস এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আঃ আজিজ মাহফুজের জন্য দোয়া, তার পরিবারের মঙ্গল কামনার পাশাাপাশি কমিটিকে সর্বাত্বক সহযোগীতার আশ্বাষ দেন বলে জানান নতুন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতী।

তাছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আঃ আজিজ মাহফুজের সহধর্মিণী ও সংগঠনের উপদেষ্টা মিসেস রাশিদা আজিজ, দৈনিক দিনের আলো ও দৈনিক নব সূচনার প্রকাশক ও সম্পাদক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক বাংলার ডাকের সম্পাদক মনোয়ার হোসেন সিদ্দিকী, দৈনিক বাংলার দূতের প্রকাশক ও সম্পাদক জামিল উদ্দিন বাবু, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক মোঃ আব্দুল আল মামুন, দৈনিক স্বাধীন সংবাদের প্রকাশক ও সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, দৈনিক নতুন সকালের সম্পাদক আফিফা নওশীন এবং বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির সাবেক মহাসচিব মোঃ মজনুজ্জামানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের শেষ পর্বে বক্তারা মরহুম আঃ আজিজ মাহফুজের সাংবাদিকতা, সাংগঠনিক দক্ষতা ও সমাজের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। পরে মরহুম আঃ আজিজ মাহফুজের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রেজওয়ানা ইসলাম আজাদ।

বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—

১. শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতী — চেয়ারম্যান। ২. এ.জে.এম. বেলাল উদ্দীন — সিনিয়র ভাইস চেয়ারম্যান। ৩. নূর মোহাম্মদ — ভাইস চেয়ারম্যান। ৪. শেখ মোঃ ওবাইদুল কবির — ভাইস চেয়ারম্যান। ৫. দেওয়ান মোঃ জিল্লুর রহমান — ভাইস চেয়ারম্যান। ৬. কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী — মহাসচিব। ৭. মোঃ আমিনুল ইসলাম — সিনিয়র যুগ্ম মহাসচিব। ৮. আবু সাঈদ বেপারী — যুগ্ম মহাসচিব। ৯. মোঃ মাজেদুল ইসলাম — উপ-যুগ্ম সচিব। ১০. মোঃ শিহাব উদ্দিন সরকার — সাংগঠনিক সচিব। ১১. মোঃ ইসমাত মোল্যা — সাংগঠনিক সচিব। ১২. মোঃ মোফাজ্জল হোসেন রাজু — অর্থ সচিব। ১৩. অ্যাডভোকেট সেলিনা বেগম ইউনা — প্রশাসন ও সমন্বয় সচিব। ১৪. ফারহানা আক্তার ফাতেমা — দপ্তর সচিব। ১৫. শেখ শহিদুল ইসলাম — ধর্ম ও সমাজকল্যাণ সচিব। ১৬. আবু সালেহ চৌধুরী — আইন সচিব। ১৭. মোঃ সাইদুল ইসলাম — প্রচার ও প্রকাশনা সচিব। ১৮. রাজকুমারী সালমা সুলতানা এপি — শিক্ষা, গৃহায়ন, নারী ও শিশু সচিব। ১৯. মোঃ আব্দুল হামিদ — তথ্য ও প্রযুক্তি সচিব। ২০. মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া — ক্রীড়া ও সাংস্কৃতিক সচিব। ২১. মানসুরা আক্তার কাকলী — মহিলা বিষয়ক সচিব। ২২. সৈয়দ ফাইফ উজ্জামান — খাদ্য, দুর্যোগ ও ত্রাণ সচিব। ২৩. নূরে আলম জিকু — কার্যনির্বাহী সদস্য। ২৪. মোঃ আব্দুল মান্নান — কার্যনির্বাহী সদস্য। ২৫. মোঃ বশির রানা — কার্যনির্বাহী সদস্য। ২৬. মোঃ মোশাররফ হোসেন — কার্যনির্বাহী সদস্য।

অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোঃ ফরিদ আহমেদ চিশতী এবং মহাসচিব কে.এম. মোহাম্মদ হোসেন রিজভী। নবনির্বাচিত কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

সর্বস্বত্ব- oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি ডট কম)

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *