ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত সফলতার গল্প হ্যালোআড্ডা

ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সংস্কৃতি উপদেষ্টা তার পোস্টে জানান, জাপানের বিপক্ষে ৩০-২৭ ব্যবধানে বাংলাদেশ ইউনেসকোর ৪৩তম সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে। বাংলাদেশ ও জাপান ছাড়াও সভাপতি পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করেছিল কোরিয়া ও ভারত। কিন্তু শেষ পর্যায়ে এসে কোরিয়া ও ভারত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে।

প্রসঙ্গত, আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ইউনেসকোর ৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন : চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *