ইশরাকের শপথ ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেয়ার কোনো বিষয় নেই

অর্থনীতি জনদুর্ভোগ জনপ্রতিনিধি জাতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি লাইফ স্টাইল হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, এ বিষয়টি নিয়ে সরকার ‘কনসার্নড’ (চিন্তিত) আছে। এ ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেয়ার কোনো বিষয় নেই। এই সরকারে আমরা গুড কো-অর্ডিনেশনের (সুষম সমন্বয়) মাধ্যমে কাজ করে থাকি।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে উপজেলা পরিষদের মাধ্যমে নির্মাণাধীন গণগ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা। অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

তিনি বলেন, নাগরিক সেবা যেভাবে ডেডলকের (অচলাবস্থা) দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ-পরিস্থিতি নেই।

এক সাংবাদিকের প্রশ্ন ছিল, শপথ ছাড়াই ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে সরকার কেন নতজানু হয়ে আছে, কেন কোনো সমাধান হচ্ছে না কিংবা কোনো ব্যবস্থাও নেয়া হচ্ছে না। এর জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এ বিষয়টি নিয়ে সরকার ‘কনসার্নড’ (চিন্তিত) আছে। এ ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেয়ার কোনো বিষয় নেই। এই সরকারে আমরা গুড কো-অর্ডিনেশনের (সুষম সমন্বয়) মাধ্যমে কাজ করে থাকি।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা যেমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি, সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে নাগরিক সেবা যেভাবে ডেডলকের (অচলাবস্থা) দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ-পরিস্থিতি নেই। সরকারের উচ্চপর্যায় এটা নিয়ে কনসার্নড আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত আসবে, আমি সেটাই বাস্তবায়ন করব। খুব দ্রুত সময়ের মধ্যেই।

আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে আমরা যতটা সম্ভব, বাইরে থেকে হলেও নাগরিক সেবা অব্যাহত রাখার চেষ্টা করছি।

আরো পড়ুন : বাংলাদেশিদের টাকার পাহাড় সুইস ব্যাংকে, বছর ব্যবধানে বেড়েছে ২৩ গুণ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *