এবার আকাশসীমা বন্ধ করলো কুয়েত

অর্থনীতি আন্তর্জাতিক জনদুর্ভোগ তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ হ্যালোআড্ডা

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে তাৎক্ষণিক আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নিলো কুয়েত সরকার।

সোমবার (২৩ জুন) রাতে কাতারে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হামলা চালানোর কিছুক্ষণ পরই নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় কুয়েত সরকার।

এর আগে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত ও কাতার নিজেদের আকাশসীমাও বন্ধের ঘোষণা দেয়।

এক জরুরি বিবৃতিতে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে- আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনার পর আমাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, সোমবার রাতে কাতারের দোহার আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। সেখানে মার্কিনিদের যুদ্ধবিমান রাখা হয়। ইরানের নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, মার্কিন এ ঘাঁটি আবাসিক এলাকা থেকে দূরে হওয়ায় এটি লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

দেশটি বলেছে, এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতারের বিপক্ষে নয় এবং দেশটির সঙ্গে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটি অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর তারা।

সূত্র : রয়টার্স, গালফ নিউজ।

আরো পড়ুন : কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে সৌদি আরব

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *