ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়ে গলায় টাকার মালার ভিডিও ভাইরাল

তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

চট্টগ্রামে নগদ টাকার মালা গলায় ঝুলিয়ে আনন্দ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. রাসেল। তিনি স্বেচ্ছাসেবক দলের ঘোষিত কমিটিতে নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। এ পদ পাওয়ার পর শুক্রবার চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার উত্তর পাহাড়তলীর হারবাতলীতে তার সমর্থকেরা এ আনন্দ মিছিল বের করেন।

মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রাসেলকে ঘিরে ১৫-২০ জন স্লোগান দিচ্ছেন।

তাদেরই একজন তার গলায় ৫০০ টাকার কয়েকটি নোট দিয়ে তৈরি একটি মালা পরিয়ে দেন। সেই মালা পরে রাসেল আনন্দ মিছিলে অংশ নেন। পরে রাসেল নিজেই ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এ কমিটিতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছে।

একইসঙ্গে চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১৫ থানার পূর্ণাঙ্গ এবং ১২টি ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।

আরো পড়ুন : বিএনপির দুই উপ-কমিটি গঠন করা হলো ‘গণঅভ্যুত্থান ২০২৪’ কার্যক্রমের জন্য

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *