কলাপাড়ায় ডাকাতির পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষণ

ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় নারী নারী ধর্ষণ নারী নির্যাতন প্রচ্ছদ স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে ওই বাড়ির সবাইকে হাত-পা-মুখ বেধে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৫০ হাজার টাকা লুটে নেয় তারা। সেখানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেছে ডাকাতদল।

রোববার রাতে পৌরশহর লাগোয়া টিয়াখালী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনক শাকিল ও রাসেল নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

বাড়ির মালিক জানান, একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতদল। অস্ত্রের মুখে ঘরের সবাইকে এক কক্ষে নিয়ে হাত-পা ও চোখ মুখ বেধে জিম্মি করে ফেলে তারা। চাবি নিয়ে আলমারি ও সুকেস খুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। এ সময় তার আমেরিকা প্রবাসী স্ত্রীকে অন্য একটি কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সন্দেহজনক দুই যুবককে আটক করা হয়েছে।

আরো পড়ুন : ‘জুলাই কারো একার না, আমরা জুলাই বিক্রি করি না, কাউকে বিক্রি করতেও দেবো না’

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *