কালিগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি // পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কালিগঞ্জ উপজেলার সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ-উল আযহা আমাদের কে ত্যাগের শিক্ষা দেয়। কারণ আমরা ঈদ-উল আযহায় প্রিয় বস্তু কুরবানী করে থাকি, যা একটি মহৎ কাজ। ঈদ আমাদের জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে আমরা যেন পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিই। তিনি আরও বলেন, ঈদের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক এই কামনা করি।
ইউএনও তনিমা আফ্রাদ ঈদের আনন্দকে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁর মতে, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন সবাই এতে সমানভাবে অংশ নিতে পারেন।
এদিকে ঈদের সময় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন উপজেলার সকলে আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন । অযথা রাগ বা ক্ষোবের বসিভূত হয়ে, সুন্দর আনন্দময় সময়টাকে কেউ নষ্ট করবেন না। আপনার আনন্দের সাথে আত্মীয় পরিজন প্রতিবেশী বন্ধুবান্ধব সকলকে নিয়ে মিলেমিশে আনন্দ উপভোগ করবেন। সবাই খেয়াল রাখবেন আপনাদের সুন্দর ঈদ উদযাপন আমাদের সার্থকতা।
তনিমা আফ্রাদ আরো বলেন, পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক। আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন থেকে সকল হিংসা বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, সুখী সুন্দর জীবন গড়ি।
ঈদ মোবারক।

ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কালিগঞ্জ উপজেলার সকল জনগন ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন।
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ-উল আযহা। আগামী ০৭ জুন ঈদ-উল আযহা উপলক্ষে বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি অভিনন্দন জানিয়ে তিনি বলেন, মহান ত্যাগের মহিমায় ঈদ-উল আযহা উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করছি।
ঈদ-উল আযহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার দীক্ষা দিতে। ঈদ-উল আযহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানান।
সেই সাথে কল্যাণময় সমাজ গঠনে পরম সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখতে ঈদুল আযহা আমাদের অনুপ্রেরণা হয়ে আছে। ঈদের এই পবিত্র দিনে আমরা সকলেই একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শন করব এবং শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করব। তাই সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন ।
মোঃ ইব্রাহিম খন্দকার
কালিগঞ্জ, গাজীপুর
আরো পড়ুন : গণঅভ্যুত্থানের অর্জিত সরকারের কাছে আমানত রাখা ফসলের যেন খোয়ানত না হয়: ফজলুল হক মিলন
