কুবিতে ছাত্রশিবিরের ১০৬ খাসি ও ৩ গরু কুরবানি

অর্থনীতি ওকে নিউজ স্পেশাল জাতীয় ধর্ম প্রচ্ছদ বিনোদন মুক্তমত রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা হ্যালোআড্ডা

কুবি প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ইসলামী ছাত্রশিবির ১০৬টি খাসি ও ৩টি গরু কুরবানি দিয়েছে।

শনিবার এই কুরবানির আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের আশপাশের দরিদ্র জনগোষ্ঠী, নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য ও ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের পেছনের একটি খোলা মাঠে একসঙ্গে কুরবানি দেওয়া হয় ১০৬টি খাসি ও ৩টি গরু। পরে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তা কর্মী, আনসার সদস্য এবং কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পাশাপাশি একটি খাসিকে চারভাগ করে আশপাশের দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, ঈদুল আজহা আত্মত্যাগ ও মানবিক মূল্যবোধের প্রতীক। আমরা চেয়েছি এই আনন্দ যেন কেবল আমাদের মধ্যে সীমাবদ্ধ না থাকে। কুরবানির মাধ্যমে আমরা সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে সেই নিষেধাজ্ঞার মধ্যেও কুবি ছাত্রশিবির নিজেদের নাম প্রকাশ করেই কুরবানি ও মধ্যাহ্নভোজের আয়োজন করে।

আরো পড়ুন : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *