‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন দাবীতে গোবিন্দগঞ্জে কমিউনিষ্ট পার্টির সমাবেশ অনুষ্ঠিত

জনপ্রতিনিধি জাতীয় প্রচ্ছদ মুক্তমত রাজনীতি লাইফ স্টাইল হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পাটি উপজেলা কমিটির সভাপতি অশোক কুমার আগরওয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুন মোবারকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহকারি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, সদস্য কমরেড তাজুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য মিতা হাসান, সিপিবি’র পলাশবাড়ী কমিটির সভাপতি আদিলুর রহমান নান্নু, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষক নেতা রেজাউল করিম রাজু, ক্ষেতমজুর সমিতির নেতা ওহেদুন্নবী মিলন প্রমুখ।

বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে মানুষের আকাঙ্খার বিপরীত কর্মকান্ড শুরু হয়েছে। তারা সিন্ডিকেট ভাঙ্গার বদলে নিত্যপণ্যের উপর ভ্যাট আরোপ করেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে মুক্তিযুদ্ধকে বিতর্ক করছে, বাংলাদেশের নাম পরিবর্তনের ষড়যন্ত্র করছে। যা কখনই গ্রহণযোগ্য নয়। বক্তারা অবিলম্বে বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।

ফারুক হোসেন, গাইবান্ধা।

আরো পড়ুন : নিয়োগ বানিজ্যের অভিযোগ এবার ঝালকাঠিতে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *