গাইবান্ধার যত খবর

আন্তর্জাতিক ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় দুর্নীতি প্রচ্ছদ হ্যালোআড্ডা

ফিলিস্তিনের জনগণের সাথে বিশ্ব সংহতি দিবসে গাইবান্ধায় সংহতি সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি।। ফিলিস্তিনের জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবসে গাইবান্ধায় সংহতি সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় শহরের ডিবি রোডের আসাদুজ্জামান মার্কেটের সামনে সিপিবি’র সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক এ্যাড. মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও পলাশবাড়ী উপজেলা সিপিবি’র সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার প্রমুখ।
এসময় বক্তারা সা¤্রাজ্যবাদে বিশ্বমোড়ল আমেরিকার মদতে ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান। অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবি জানান। তারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান। সেই সাথে আমেরিকা সা¤্রাজ্যবাদ যাতে আমাদের দেশে কোন ষড়যন্ত্রের জাল বিস্তার করতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক থাকারও আহবান জানান।

গাইবান্ধায় রংপুর-বগুড়া মহাসড়কে ফোর লেন সম্প্রসারন কাজে নিম্নমানের সমগ্রী ব্যবহার করায় এলাকাবাসীর প্রতিবাদ
গাইবান্ধা প্রতিনিধি: রংপুর-বগুড়া মহাসড়ক ফোর লেন সম্প্রসারন কাজে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া এলাকায় কাদামাটি ও নিম্নমানের বালু দিয়ে রোড ডিভাইডারের বøক স্থাপনের কাজ করার এলাকাবাসী প্রতিবাদ জানায়। শুক্রবার সকালে ঠিকাদারে লোকজন নিম্নমানের সমগ্র দিয়ে কাজ করার সময় এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়। এর এক পর্যায়ে সকাল ১১টার দিকে তারা মহসড়কে অবস্থান নেয় মানসম্মত কাজ করার দাবি জানায়। এসময় মহসড়কে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সাথে কথা বলে আশ^াস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ^াস দেন প্রকল্পের পরামর্শক সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মোঃ হারুন উর রশিদ।
ফারুক হোসেন
গাইবান্ধা।

আরো পড়ুন : স্বৈরাচারমুক্ত করেছি, এখন দেশ গঠনের সময়

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *