গাইবান্ধার যত খবর

আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ নারী নারী ধর্ষণ নারী নির্যাতন প্রচ্ছদ শিশু ধর্ষণ শিশু/কিশোর হ্যালোআড্ডা

গাইবান্ধায় ডোবায় পড়েছিল শিক্ষার্থীর মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় ডোবায় পড়ে মোরশেদ সরকার নামের দশ বছরের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রামনাথেরভিটা গ্রামে এ ঘটনা ঘটে। মোরশেদ সরকার ওই গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে স্থানীয় বাদিয়াখালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবার জানায়, মোরশেদ প্রতিদিনের ন্যায় আজ সোমবার সকাল ৯ টার দিকে বাড়ি থেকে অল্প কিছুদূরে এক শিক্ষিকার কাছে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বৃষ্টির মধ্যেই বাড়িতে ফেরতে ছিল মোরশেদ। পথে পা পিছলে স্কুল ব্যাগসহ ডোবায় যায়। এদিকে যথাসময়ে মোরশেদ বাড়ীতে না ফেরায় স্বজনরা খুঁজতে থাকে। পরে বেলা ২ টার দিকে ডোবা থেকে মৃত অবস্থায় মোরশেদের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন বাদিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল আম্বিয়া। তিনি বলেন, ঘটনাস্থলে আছি। প্রাইভেট পড়ে নিহত মোরশেদ আজ স্কুলে আসেনি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গৃহবধুকে কুপিয়ে আহত করে ধর্ষনের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামী বাড়িতে না থাকার সুযোগে রুপালী বেগম (২২) নামে এক গৃহবধুকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ গ্রামের জাহিদ হোসেন রোববার সকালে তার বাবা জাহাঙ্গির আলম ও স্ত্রী রুপালী বেগমকে বাড়িতে রেখে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। এই সুযোগে দুপুর আনুমানিক আড়াইটার দিকে পাশের বাড়ীর লম্পট তাজনুর রহমান ভগলু ওই বাড়িতে ঢুকে রুপালীর মাথায় কুপিয়ে আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়।

এ সময় ভগলু ওই গৃহবধুকে জোড়পূর্বক ধর্ষন করে বলে তার শ্বশুর জানায়। ঘটনাটি জাহাঙ্গির দেখে এগিয়ে আসলে ধর্ষক ভগলু ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। জাহাঙ্গিরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ভগলু সেখান থেকে পালিয়ে যায়। পরে লোকজন রুপালী ও তার শ্বশুর জাহাঙ্গিরকে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে রুপালীর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুুলিশ পাঠিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার বেলা সোয়া ৫টা) এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন সাদ্দাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সাদ্দাম উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা গ্রামের আফছার আলী ইদুর পুত্র। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।

থানার মামলা সুত্রে জানা গেছে উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা উত্তরপাড়া গ্রামের মাজ্জু শেখের স্ত্রী শাপলা বেগম ফাঁসিতলা বাজারে ভাড়ার বাসায় দেড় মাস ধরে বসবাস করে আসছেন। গত ৯ মে বেলা আনুমানিক ২ টার দিকে শাক তোলার জন্য শাপলা বেগম বাড়ী বাইরে আসেন। এই সুযোগেখেলা করার সময় তার ৪ বছর ৬ মাস বয়সের শিশু কন্যার মুখ চেপে ধরে শাহাদাত হোসেন সাদ্দাম তার বাড়ীর একটি ঘরে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। রাতে শিশুটি অসুস্থ হয়ে পরলে পর দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শিশুটির অবস্থা আরো অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যপারে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ফারুক হোসেন
গাইবান্ধা।

আরো পড়ুন : আজ ভাওয়াল জমিদার আব্দু মিঞার ৭৮তম মৃত্যুবার্ষিকী

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *