গাইবান্ধার সাদুল্লাপুরে নদীতে ৪ বন্ধুর লাফ, ভেসে উঠলো ১ জনরে লাশ

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ শিশু অধিকার শিশু/কিশোর হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজলোয় খেলার জন্য ৪ বন্ধু বেলি ব্রিজ থেকে নদীর পানিতে লাফ দেয়। এসময় হাবিব মিয়া(১২) নামের এক বন্ধু নিখোঁজের ৩ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ডুবুরী ও ফায়ার র্সাবিসের দল।

সোমবার (২৬ মে) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট বান্নরি ব্রিজের নলেয়া নদী থেকে ওই শিশুরর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাবিব মিয়া ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ী (জমিদার বাজার) গ্রামের আশাদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুর ১২ টার দিকে হাবিব মিয়সহহ তার আরও তিন বন্ধু শৈশবের  দূরন্তপনায় ওই ব্রিজ থেকে পানিতে লাফ দিয়ে খেলছিল। এরই মধ্যে হাবিব মিয়া সেখানকার নলেয়া নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও ডুবুরী দল এসে অনুসন্ধান শুরু করেন। এসময় ঘটনা স্থলের অদূরে নদী থেকে হাবিব মিয়ার মরদেহ উদ্ধার করছেে দলটি।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ইদিলপুর ইউপি সদস্য রুহুল আমিন। তিনি বলেন, পানিতে লাফ দিয়ে খেলতে গিয়ে হাবিব মিয়া নামের এক শিমুর মৃত্যুর ঘটনা খুবই বেদনাদায়ক। এ বিষয়ে অভিবাবকদের সচেতন থাকা উচিত।

ফারুক হোসেন
গাইবান্ধা।

আরো পড়ুন : গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় অটোরিক্সা চালকের মৃত্যু

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *