কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি // গাজীপুর জেলা বিএনপির উদ্যোগেও শহীদদের স্মরণে মৌন মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন।
মিছিল শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের হাসিবুর রহমান মুন্না, যুবদলের আতাউর রহমান মোল্লা, মহিলা দলের জান্নাতুল ফেরদৌসি ও ছাত্রদলের ইয়াসিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দল এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ ইব্রাহিম, সদস্য সচিব হাফেজ খোকন বিশ্বাসসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতারা বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রের পুনর্জাগরণের প্রতীক। শহীদদের আত্মত্যাগ আজও আমাদের নতুন লড়াইয়ের চেতনাকে জাগিয়ে তোলে।”
মো.ইব্রাহিম খন্দকার
কালীগঞ্জ( গাজীপুর)
আরো পড়ুন : ১৯ জুলাইয়ের সমাবেশ উপলক্ষে ট্রেনের ৩২ লাখ টাকা ভাড়া অগ্রিম পরিশোধ করেছে জামায়াত
