গোবিন্দগঞ্জে গৃহবধুকে গণধর্ষনের ঘটনায় মামলা দায়ের

আইন-আদালত নারী নারী ধর্ষণ প্রচ্ছদ মনোকথা হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে তালুকানুপুর ইউনিয়নে বহুল আলোচিত গৃহবধূ গণধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গেল রাতে গোবিন্দগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়।

গোবিন্দগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, তালুকানুপুর ইউনিয়নের ডাবরঘোড়া নামক গ্রামে গেল ১৯/১০/২০২৫ইং রাতে হানুফা বেগম নামে এক গৃহবধূর স্বামী বাড়ীতে না থাকার সুযোগে আসামী মশিউর রহমান, জব্বারুল সহ আরও অজ্ঞাত এক আসামীরা মুখ চেপে ধরে জোরপূর্বক বাঁশঝাড়ে তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে। এবং ঘটনাটি কাউকে না জানাতে ওই গৃহবধূর ২ সন্তানকে মেরে ফেলার হুমকি দেয়। পরে সেখান থেকে ছাড়া পেলে বাড়ীতে এসে ঘটনা খুলে বললে এলাকায় জানাজানি হয় এবং ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়। এ ঘটনা তদন্ত করে গেল রাতে মামলা রেকর্ড করে পুলিশ। আসামীরা একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধুকে গণ ধর্ষনের আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো পড়ুন : ৩ সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর “মিথ্যা” মামলার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *