গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে সাহাদত হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্র মরা দেহ পাওয়া গেছে।শিক্ষার্থী শাহাদাত গোবিন্দগঞ্জ পৌরশহরের গোরস্থান পাড়ার মাসুদ হোসেনের ছেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
বুধবার (১১জুন) দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে বন্ধুদের সাথে গোসল করার সময় নিখোঁজ হয় সাহাদত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে পুকুরের পানি থেকে তার ম*র*দেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তার ম*র*দেহ উদ্ধার করা হয়।
ফারুক হোসেন
আরো পড়ুন : জিএম চৌধুরী মিঠু একটি আদর্শের প্রতিচ্ছবি : নাগরিক শোকসভা বক্তারা
