গোমস্তাপুরের বিভিষণ সীমান্তে পুশইনকৃত ১৭ জনকে পরিবারের নিকট হস্তান্তর করল পুলিশ

অর্থনীতি আইন-আদালত জাতীয় তথ্য-প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ প্রবাস লাইফ স্টাইল হ্যালোআড্ডা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বিভিষণ সীমান্ত দিয়ে পুশইনকৃত শিশুসহ ১৭ জন পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাদের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে তুলে দেন গোমস্তাপুর থানা পুলিশ। এরআগে গত মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তের ২১৯/৭১ পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া এলাকা থেকে ওই বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৪জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। তারা কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিজিবি তাদেরকে আটকের পর গোমস্তাপুর থানায় সোপর্দ করেছে। পরে তাদেরকে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও পুলিশ মঙ্গলবার রাতে রহনপুরস্থ ডাকবাংলোতে থাকার ব্যবস্থা করে দেন। গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিজিবি কর্তৃক আটককৃত ১৭ জনকে উপজেলা পরিষদ ডাকবাংলোতে থাকার ব্যবস্থা করা হয়। বুধবার তাদের পরিচয় নিশ্চিত হয়ে দুপুরে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে ১৬ বিজিবি রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার ফারক হোসেন বলেন, বিএসএফ সঙ্গে কোস্পানী পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা ছিল তারা আসেনি উলোটপালট হয়ে গেছে। এ বিষয়ে তাদের এডির সঙ্গে কথা বলতে বলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে বিভিষণ সীমান্তের ২১৯/৭১ পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া এলাকা থেকে ১৬ বিজিবি’র বিভিষণ বিওপির একটি টহলদল তাদের আটক করে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানায়, তারা দীর্ঘদিন থেকে ভারতীয় অভ্যন্তরে বসবাস করে আসছিলেন। গত ১৭ মে ভারতীয় পুলিশ তাদেরকে হরিয়ানা প্রদেশ থেকে আটক করে ট্রেনযোগে হাওড়া জেলায় নিয়ে আসে। গত ২৪ মে হাওড়া থেকে বাসে করে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ ইটাভাটা ক্যাম্পের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে তারা ওই সীমান্ত দিয়ে তাদের টেলে দেয়।

আতিকুল ইসলাম আজ

অোরো পড়ুন : গাইবান্ধায় সোয়া ৪ লাখ টাকা জরিমানাসহ ভেজাল খাদ্য কারখানা সিলগালা

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *