গ্রেফতার হলো গাইবান্ধায় ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি

আইন-আদালত জাতীয় তথ্য-প্রযুক্তি পুরুষ প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধর্ষণ মামলার আসামি আজাদুল ইসলাম (৬৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। বিজ্ঞ আদালত এ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিলে আদালতে আতœসর্মপন না করে দীর্ঘদিন পলাতক ছিলেন।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামি পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের ফজলুল হক ওরফে ফজল আকনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৩ টার দিকে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ীর হরিনাথপুর এলাকা থেকে আসামি আজাদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঢাকার সবুজবাগ থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি আজাদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড তৎসহ ১ লাখ টাকা জমিমানা অনাদায়ে দুই বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে বিজ্ঞ আদালত। তখন থেকে আদালতে আতœসর্মপন না করে পলাতকে ছিলেন। আজ এই আসামিকে গ্রেফতার করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফারুক হোসেন
গাইবান্ধা।

আরো পড়ুন : ৩ দিন ধরে চিকিৎসাসেবাবন্ধ থাকায় চক্ষু বিজ্ঞানে ভুতুড়ে পরিস্থিতি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *