গ ণ ভো ট বিষয়ে এক সপ্তাহের মধ্যে ঐকমত্যে যেতে হবে দলগুলোকে

অর্থনীতি আইন-আদালত ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক জটিলতা দেখা দিয়েছে আবারো। সরকারের কোর্টে বল থাকলেও শেষ পর্যন্ত বিষয়টি ফের রাজনৈতিক দলগুলোর ওপর ছেড়ে দিয়েছে সরকার। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণভোটসহ সার্বিক বিষয়ে দলগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়েছে। তারা ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে না পারলে সরকার তার নিজের মতো সিদ্ধান্ত দেবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. আসিফ নজরুল বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসে মতৈক্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দলগুলো নিজ উদ্যোগে আলোচনায় বসবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

আসিফ নজরুল বলেন, বিগত ১৫ বছর রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত থেকেছে। তারাই আলোচনা করে সিদ্ধান্ত নেবে। তারা ঐক্যবদ্ধ নির্দেশনা দিতে না পারলে সরকার তার নিজের মতো সিদ্ধান্ত দেবে।

আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের সভায় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লিখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। সভায় লক্ষ্য করা হয় যে, ঐকমত্য কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে।
তিনি আরও বলেন, এ ছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কী হবে- এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে। সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, কবে অনুষ্ঠিত হবে, বিষয়বস্তু কী হবে, জুলাই সনদে ভিন্নমতগুলোর সঙ্গে কী পদক্ষেপ নেয়া হবে- তা নিয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভায় অভিমত ব্যক্ত করেছে। এসব ক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের কোনো সুযোগ নাই- সেটাও আমাদের সবার বিবেচনায় রাখার প্রয়োজন।

আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো আল্টিমেটাম দিইনি। আহ্বান জানিয়েছি, অপেক্ষা করবো। তারপর সরকার নিজের মতো পদক্ষেপ নেবে।

এই আলোচনার আয়োজন সরকারের তরফে করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, সরকার বহু আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ১৫ বছরে আলোচনা করে অনেক সিদ্ধান্ত নিয়েছেন। তারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসঙ্গে আন্দোলন করেছে, নির্যাতনের শিকার হয়েছে। দলগুলো নিজেরা আলোচনা করে ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে, এই প্রত্যাশা সরকার করছে।

ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয় আলোচনা হয়েছিল, বাস্তবায়ন সুপারিশে তার ব্যত্যয় হয়েছে বা রক্ষা করা হয়নি এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এ প্রসঙ্গে এখন আমাদের কোনো মন্তব্য নেই। রাজনৈতিক দলগুলো আলাপ-আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন এই প্রত্যাশা করছি। ওনারা (দলগুলো) যদি আলাপ-আলোচনা করেন আমাদের জন্য সহজ হয়।

সরকারের আহ্বানের বিষয়ে গণফোরামের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান মানবজমিনকে বলেন, সংবিধানের বাইরে গিয়ে এবং বিদ্যমান কাঠামোর বাইরে এসে সরকার যে আঙ্গিকে নিয়ে আসছে। এতে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে আবার সনদকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে সরকার। গতকালের ঘোষণার মধ্যদিয়ে সরকার জুলাই সনদকে আবার অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিলো।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। দলগুলো যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে এবং নোট অব ডিসেন্ট দিয়েছে, সেসব বিষয়ের ওপরই ভিত্তি করে স্বাক্ষর করা হয়েছে। এবং আলোচনায় বলা হয়েছিল যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে দলগুলো। তারা আগামী সংসদে বাস্তবায়ন করতে দায়বদ্ধ থাকবে। যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে, সেসব বিষয়কে দলগুলো ইশতেহারে রাখবে। তিনি বলেন, আপনিই (সরকার) তৈরি করলেন আবার সংকট নিরসনে আবার দলগুলোর ওপর চাপিয়ে দিচ্ছেন। এটা কী কখনো হয়? এটা যথার্থ হবে না।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ মানবজমিনকে বলেন, ইতিমধ্যে দলগুলো অনেকবার বসেছে। তারাই বারবার এজেন্ডা উলটপালট করে- একবার আরপিও নিয়ে, আরেকবার জুলাই সনদ নিয়ে। ধোঁয়াশা তারা (সরকার) সৃষ্টি করে, শুধু রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসতে বলে কোনো লাভ নেই। যেটা সেট হয়েছে সেটা সেট। এনসিপি, জামায়াত এমনকি বিএনপি বা কোনো রাজনৈতিক দল যদি বিরোধিতা করে সরকারের স্ট্যান্ড নিতে হবে।

তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে আমাদের যেটা বলা হয়েছে, সেটাই মেনেছি। কিন্তু হঠাৎ করে এনসিপি অন্যকিছু বলবে, জামায়াত অন্যকিছু বলবে- তখন সরকার পক্ষপাতিত্ব করবে এটা দুঃখজনক। এটাকে পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখি।

আরো পড়ুন : ঢাকা-১৭ আসনে আন্দালিব রহমান পার্থর বিপরীতে লড়বেন হিরো আলম

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *