জামাই 420 নাটকটি দেখতে পাবেন ৮জুন “কজি টেলিফিল্মস” ইউটিউব চ্যানেলে

টেলিভিশন তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য মুক্তমত লাইফ স্টাইল হ্যালোআড্ডা

বিনোদন প্রতিবেদক: রতন একজন বেকার ঘর জামাই, খান বসে বসে। কোন কাজ-কাম না করে শশুর বাড়ি বসে বসে সময় কাটান। তাকে দিয়ে কোন কাজ ঠিক মত হয় না। আর ইচ্ছেকৃত কোন কাজ করতেও চাননা। যে টুকু সময় বাড়ির বাহিরে থাকেন সেটুকু সময় কাজে লাগান ৪২০ কার্যকলাপে।

কিন্তু 420 গিরি করে এলাকার বিভিন্নজনের কাছ থেকে শশুরের নাম করে টাকা ধার নেয়া রতনের মূল বাটপারি পেশা। এদিকে রতন শশুরের নাম করে চারদিকের সকল দোকানেই বাকি খেতে থাকেন। সংগ দেয় তার ফুফাত শ্যালক হাসান। এতে করে রতনের বাটপারি করতে আরো সুবিধা হয়। তবে সকল ৪২০ কার্যকলাপের সাক্ষী হয়ে থাকেন হাসান।

রতনের এই সকল কার্যকলাপ আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে, আর শশুর বিব্রতবোধ করতে করতে বিরক্ত হয়ে একদিন রতনকে শশুর বাড়ি থেকে বের করে দেয়া হলে “জামাই 420” পরেন বিপাকে। এভাবেই ধম ফাটানো হাসিতে নাটকটি সামনে দিকে নিয় যান পরিচালক নাজমুল হুদা নাজিম।

“কজি টেলিফিল্মস” ইউটিউব চ্যানেলে “জামাই 420” নাটকটি দেখতে পাবেন আগামী কাল (৮জুন) ঈদের ২য় দিন বিকেল ৩:৩০ মিনিট থেকে।

বেকার জামাই ৪২০ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক স্বপন আর তার বিপরিতে মসলা যুগিয়েছেন বেকার স্ত্রী তানহা শ্রাবণী। অন্যান্য চরিত্রে দেখবেন ম আ সালাম, হিমে হাফিজ, নাজিম উদ্দীন, ফারজানা জয়া, মোতালেব হোসেন, শ্যামল সরকার, কথা চৌধুরী এবং স্মৃতি আক্তারকে।

হাসি তামাশার “জামাই 420” নাটকটি প্রযোজনা করেছেন ইকরাম পারওয়াইজ, রচনায়  নূর আলম সরকার এবং পরিচালনায় রয়েছেন নাজমুল হুদা নাজিম।

নির্মাতা নাজমুল হুদা নাজিম বলেন, আমি মনে করি সমাজের ক্ষয়-অবক্ষয়গুলো ভিজুয়্যাল শিল্পের মাধ্যমে মানুষকে আনন্দ দেয়ার নামই আসলে ‘নাটক’। আমি “জামাই 420″ নাটকে তার কিছুটা হলে তুলে ধরতে চেষ্টা করেছি, আশা করি দর্শক নাটকটি দেখে আনন্দ পাবেন।

আরো পড়ুন : জেনে নিন ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে কখন কোথায় ঈদের জামাত

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *