টাঙ্গাইলে মির্জাপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ নারী নারী ধর্ষণ প্রচ্ছদ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ওয়ার্শী ইউনিয়নের মৈশামুড়া গ্রামের পংমটং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মৈশামুড়া বাজারে ফটোকপি ও স্টেশনারির দোকান পরিচালনা করেন। তিনি দীর্ঘদিন ধরে ওই শিশুকে প্রাইভেট পড়াতেন। ঘটনার দিন স্কুল ছুটির পর প্রাইভেট পড়তে শিশুটি তার দোকানে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় শিশুটির মা তাকে খুঁজতে যান।

এ সময় দোকানের শাটার বন্ধ দেখতে পেয়ে তা খুলে ভেতরে মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান বলে অভিযোগ করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

আরো পড়ুন : বর্জ্যকে সম্পদে পরিণত করুন: ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-এর বৈঠকে জুবাইদা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *