ডেঙ্গুতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি

অর্থনীতি জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। একদিনে আরও ২ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ের দুই সপ্তাহে মারা গেছেন ১৬ জন রোগী। চলতি বছরে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন ডেঙ্গু রোগী। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন, রংপুর বিভাগে ৩ জন ডেঙ্গু রোগী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৩৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রোগীদের মধ্যে মোট ছাড়পত্র পেলেন ১৩ হাজার ৯৬৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এবছরের ১লা জানুয়ারি থেকে ১৪ই জুলাই পর্যন্ত সবমিলিয়ে ১৫ হাজার ২১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৮ দশমিক ৮ শতাংশ এবং নারী ৪১ দশমিক ২ শতাংশ। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৮ জনের। জুন মাসে ডেঙ্গুতে মারা গেছেন ১৯ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৫ হাজার ৯৫১ জন। সেখানে জুলাইয়ের দুই সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪ হাজার ৯১৪ জন।

আরো পড়ুন : শক্তিশালী হচ্ছে টাকা, দুর্বল হচ্ছে ডলার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *