থামছে না ডেঙ্গুর আক্রান্ত ও মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২ জন

অনুসন্ধানী অর্থনীতি জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ মুক্তমত স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুর আক্রান্ত ও মৃত্যু থামছে না। নভেম্বরেও ডেঙ্গুর চোখ রাঙানি থাকবে বলে জানিয়েছেন দেশের কীটতত্ত্ববিদরা। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। এরমধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ৩ জন, উত্তর সিটিতে একজন এবং রাজশাহী বিভাগে একজন মারা গেছেন ডেঙ্গুতে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৩ জনে। একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ১১৬২ জন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৭৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রাজশাহী বিভাগে ৯৮ জন, রংপুর বিভাগে ৩২ জন, সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৪১০ জন।

গত ১লা জানুয়ারি থেকে ২রা নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত ৭১ হাজার ৬৭৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী।

আরো পড়ুন : ‘সবচেয়ে আগে সংস্কারের কথা বলেছে’ বিএনপি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *