নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার দুর্গাপুরে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত রোগী শুক্কুর আলীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার রাতে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে শেষ থেরাপি দেওয়ার টাকা প্রদান করা হয়। শুক্কুর আলী দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন-আহ্বায়ক।
শুক্কুর আলী দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সার রোগে ভুগছিলেন। নিজের সহায় সম্বল শেষ করে চালিয়েছেন চিকিৎসা। ডাক্তার বলেছেন ৬টি কেমোথেরাপি দিতে পারলে ভাল হয়ে যাবেন শুক্কুর আলী। কিন্ত তাঁর পক্ষে থেরাপি‘র টাকা যোগার করা মোটেই সম্ভব হচ্ছিলনা। দলীয় নেতাকর্মীদের মাধ্যমে এ খবর জানতে পারেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পরে তিনি শুক্কুর আলীর চিকিৎসার সকল দায়িত্ব নেন। প্রতি মাসে উপজেলা বিএনপির নেতৃকর্মীদের মাধ্যমে থেরাপি দেওয়ার জন্য শুক্কুর আলীর পরিবারের হাতে চিকিৎসার খরচ তুলে দেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীরা শেষ কেমোথেরাপি দেওয়ার খরচ তুলে দেন।
এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ন-আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, স্থানীয় সাংবাদিক, সুশিল শ্রেণির প্রতিনিধি, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গনি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলীউল আজীমসহ বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
শুক্কুর আলীর আত্মীয় লিটন আকন্দ বলেন, মানবসেবা কাকে বলে ব্যারিস্টার কায়সার কামাল ভাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়েছেন। নেতৃত্ব দিতে গেলে যে সাধারণ মানুষকে ভালোবাসতে হবে, তা দলীয় নেতাকর্মীদের দেখিয়ে দিয়েছেন। ইতিমধ্যে দুর্গাপুর উপজেলার অসহায় মানুষের বিভিন্ন সমস্যায় সহায়তা করে যে নজির সৃস্টি করেছেন তাহা ভুলার নয়। আসুন এই মানবিক নেতার জন্য আমরা দোয়া করি।
কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই শুক্কুর আলীর পাশে দাঁড়িয়েছি। আমাদের দল বিএনপি সর্বদাই আর্তমানবতার সেবায় দেশের প্রতিটি অঞ্চলে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আসুন আমরা শুক্কুর আলীর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থণা করি, তিনি যেন সুস্থ হয়ে তার পরিবারের হাল ধরতে পারেন।
উল্লেখ্য, ব্যারিস্টার কায়সার কামাল, ইতোমধ্যে দুর্গাপুর- কলমাকান্দা উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের জন্য বিনামুল্যে চক্ষু ক্যাম্প, বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চিকিৎসা ক্যাম্প, ক্যান্সার ও লিভার থিরোসিসে আক্রান্ত্র রোগীদের নিজ উদ্যোগে ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসা করানো, পাহাড়ি অনগ্রসর শিশুদের শিক্ষা ব্যবস্থা, প্রায় ৪শত জনের চোখে ছানি অপারেশান, বিনামুল্যে আইনী সহায়তা দান, নামমাত্র ইজারা দিয়ে পশুর হাটে ক্রয়- বিক্রয়, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান, উপজেলার সকল নদীর ঘাটে খেয়া পারাপার ফ্রি করণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেওয়াসহ নতুন সমাজ বিনির্মাণে মানববতার সেবায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে, দুই উপজেলায় তারুণ্যের আইডল হিসেবে পরিচিতি লাভ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল।
খলিলুর রহমান শেখ
নেত্রকোনা প্রতিনিধি
আরো পড়ুন : ইসরায়েল সয়রে গিয়ে বরখাস্ত হলেন নেদারল্যান্ডসের মসজিদের ইমাম
