নিবন্ধন স্থগিত হলেও প্রতীক থাকছে ‘নৌকা’, এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’

ইতিহাস-ঐতিহ্য জাতীয় তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ মুক্তমত হ্যালোআড্ডা

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে ‘নৌকা’ প্রতীক থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। একই সঙ্গে প্রতীক হিসেবে ‘শাপলা’ এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।

রবিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা জানান।

ইসি মাছউদ বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ, প্রতিটি রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এ প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এ প্রতীক নেই, সেহেতু শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে।

এর আগে, রবিবার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির একটি প্রতিনিধি দল। তখন শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানান এনসিপি নেতারা। সেই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতীক হিসেবে নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

আরো পড়ুন : তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে তা নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে বিএনপি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *