প্রাণনাশের হুমকি, অতঃপর জিডি করলেন আবরার ফাহাদের ভাই

আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি পুরুষ প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: অনলাইনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাইয়াজ। তিনি ছাত্রলীগ নেতা–কর্মীদের হাতে হত্যাকাণ্ডের শিকার আবরার ফাহাদের ছোট ভাই।

শুক্রবার বিকেলে করা জিডিতে তিনি ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শাহরিয়ার ইব্রাহিমসহ দুজনের নাম উল্লেখ করেছেন।

জিডিতে বলা হয়েছে, ‘আওয়ামী লীগের সময়ের বিচারের বিষয়ে গত ২৭ মে ফেসবুকে একটি পোস্ট দেন আবরার ফাইয়াজ। পরদিন তিনি দেখেন, দৈনিক বার্তা বাজারের অনলাইন সংস্করণে সেই পোস্ট ছাপা হয়েছে। নিউজটির লিঙ্ক শেয়ার দিয়ে বিরূপ মন্তব্য করেন ছাত্র ইউনিয়ন নেতা শাহরিয়ার ইব্রাহিম।’

তিনি ক্যাপশনে লেখেন- ‘জাশি (জামায়াত শিবির) এর কুত্তা আবরার ফাহাদকে হত্যা কেন জায়েজ ছিল দেখ তোরা।’ সেই পোস্টে নোয়াজ হোসাইন ফারদিন নামের একজন মন্তব্য করেন, ‘ভাই গেছে যে পথে সে–ও’। সেই মন্তব্য ঘিরে অনলাইনে আবরার ফাহাদ ও তাঁর পরিবারকে নিয়ে নানা কুৎসিত ও হুমকিসূচক মন্তব্য ছড়াতে থাকে। এই মন্তব্য তাঁকে ও তাঁর পরিবারকে সরাসরি হুমকি দেওয়ার শামিল এবং এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরো পড়ুন : চট্টগ্রামে কর্মসূচিতে নারীকে লাথি মারার ঘটনায় দলের কর্মীকে বহিষ্কার করল জামায়াত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *