বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন মোসাদ্দেকুর রহমান

অর্থনীতি ওকে নিউজ স্পেশাল জাতীয় তথ্য-প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি পুরুষ প্রচ্ছদ শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন দৈনিক যুগান্তরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান।

গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এ স্বীকৃতি ও সম্মাননা দেয় সংগঠনটি।

রোববার (৩ আগস্ট) বিকালে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।

মোসাদ্দেকুর রহমান জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ১৫ জুলাই রাতে দৈনিক যুগান্তরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহত হন। সে সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বে ছিলেন।

সে সময়কার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, যখন জাতির বিবেকেরা নীরব ছিল, তখন ক্যাম্পাস সাংবাদিকরা লাঠিপেটা খেয়ে, গুলি, সাউন্ড গ্রেনেড ও পেট্রল বোমার মুখে দাঁড়িয়েও প্রতিবাদের চিত্র তুলে ধরেন। আন্দোলনের একটা পর্যায়ে আন্দোলনকারী আর সাংবাদিকদের মধ্যে পার্থক্য করা যায় নাই। কারণ ছাত্রলীগ এবং পুলিশ আমাদের মারার ক্ষেত্রে কোনো পার্থক্য করে নাই। আমরা আন্দোলনকারীদের পাশে থেকে সমানতালে মার খেয়েছি ও আহত হয়েছি।

মোসাদ্দেকুর রহমান বলেন, গত বছরের ১৫ জুলাই সন্ধ্যায় ছাত্রলীগের হামলায় আমি নিজে আহত হয়েছি এবং গভীর রাতের সশস্ত্র হামলায় দৈনিক বণিক বার্তার প্রতিনিধি মেহেদী মামুন, দৈনিক বাংলার প্রতিনিধি আব্দুর রহমান সার্জিল একুশে ইটিভির প্রতিনিধি জুবায়ের আহমেদ, জনকণ্ঠের প্রতিনিধি ওয়াজহাতুল ইসলামসহ প্রায় এক ডজন সাংবাদিক পুলিশের গুলিতে আহত হন। অথচ অভ্যুত্থানের পর তাদের নিয়ে কেউ কথা বলেনি, কেউ পাশে দাঁড়ায়নি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি অন্যান্য সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। সেখানে আমাদের মতামত চাওয়া হয়েছিল। কিন্তু একটা প্রস্তাবনাও এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। আমরা স্বীকৃতি চাই না, চাই ন্যূনতম বেতন স্কেল, ন্যায্য অধিকার, নিরাপত্তা ও পেশাগত সুযোগ। জুলাই গণঅভ্যুত্থানের সাহসী ও আহত সাংবাদিকদের সম্মানিত করার জন্য বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ধন্যবাদ জানাচ্ছি।

আরো পড়ুন : প্রথম মৃত্যুবার্ষিকীতে শহীদ নাফিজের কবরে নৌবাহিনী কলেজের শ্রদ্ধা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *