মেডিসিন কনসালট্যান্ট এবং গাইনোকোলজি কনসালট্যান্ট পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিবে উত্তরা ব্যাংক পিএলসি । মেডিসিন কনসালট্যান্ট পদে শুধু পুরুষ প্রার্থীরা এবং গাইনোকোলজি কনসালট্যান্ট পদে শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
১. কনসালট্যান্ট (মেডিসিন)
পদ সংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি মেডিসিনে এমডি/এফসিপিএস/এমআরসিপ ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর।
বেতন: মাসিক ১,০০,০০০ টাকা।
২. কনসালট্যান্ট (গাইনোকোলজি)
পদ সংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। গাইনোকোলজিতে এমএস/এফসিপিএস/এমআরসিওজি ডিগ্রি বা গাইনোকোলজি ও অবসটেট্রিক্সে ডিপ্লোমা (ডিজিও) থাকতে হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর।
বেতন: এমএস/এফসিপিএস/এমআরসিওজি ডিগ্রিধারী প্রার্থীদের মাসিক ১,০০,০০০ টাকা। ডিজিও ডিগ্রিধারী প্রার্থীদের মাসিক ৬০,০০০ টাকা।
আবেদনের নিয়ম
আবেদনপত্র ডাক/কুরিয়ার/স্বশরীর জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে বায়োডাটা (Bio-data), সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যোগাযোগের ঠিকানা, ই-মেইল আইডি ও মোবাইল নম্বর জমা দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা
জেনারেল ম্যানেজার,
হিউম্যান রিসোর্সেস ডিভিশন, Uttara Bank PLC.
হেড অফিস, ৪৭, বীর উত্তম শহীদ আশফাকুস সামাদ সরক (পুরাতন ৯০, মতিঝিল সি/এ),
মতিঝিল, ঢাকা–১০০০, বাংলাদেশ।
আবেদনের শেষ সময়
২৩ অক্টোবর ২০২৫
আরো পড়ুন : ‘জয় বাংলা’ স্লোগান ও সশস্ত্র মিছিলের ঘটনায় ১৩৮ জনের বিরুদ্ধে মামলা
