শিক্ষার্থীকে ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনাকারীদের ফাঁসির দাবিতে গোবিন্দগঞ্জে মানববন্ধন

আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি নারী নারী ধর্ষণ প্রচ্ছদ মনোকথা মুক্তমত শিক্ষা শিশু ধর্ষণ হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেনির শিক্ষার্থী আনিছা খাতুনকে (১৫) ধর্ষণ এবং আত্মহত্যায় প্ররোচনাকারী জিহাদ ও তার পরিবারের সদস্যদের বিচার ও ফাঁসির দাবিতে দামগাছা গ্রামবাসির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ডাকুমারা বাজারে এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আনিছার বাবা আনিছুর রহমান মা রুপতারা বেগম, মামা সিমারুল ইসলাম, এলাকাবাসীর পক্ষে ফরহাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া গ্রামের জুয়েলের পুত্র জিহাদ (১৮) পচারিয়া স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আনিছা খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্কের মাধ্যমে অন্ত:সত্বা করে। এরপর আনিছা বার বার বিয়ের কথা বললে জিহাদ এড়িয়ে যায় এবং তার বাবা জুয়েল ও মা ডলি বেগমের পরামর্শে নানা ভাবে অন্তসত্বা আনিছাকে গালিগালি সহ তাকে আতœহত্যা করতে বলে। বাধ্য হয়ে আনিছা গলায় ফাঁস দিয়ে আতœাহত্যা করে। এলাকাবাসী এঘটনায় জিহাদ ও তার বাব-মাকে দ্রæত বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মানববন্ধনে এলাকা শিক্ষার্থী, নারী-পুরুষ, আনিছার স্বজননা অংশ গ্রহণ করে।

উল্লেখ্য, উপজেলার শালমারা ইউনিয়নের দামগাছা গ্রামের আনিছুরের কন্যা ও পচারিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আনিছা খাতুনের মরদেহ গত ৪ জুলাই তার শয়নঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন : তামাক ব্যবহারের কারণে অকাল মৃত্যু ঠেকাতে আইনের সংস্কার জরুরি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *