সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন মালয়েশিয়ার অবৈধ বাংলাদেশিরা

অর্থনীতি আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ প্রবাস লাইফ স্টাইল হ্যালোআড্ডা

মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকরা সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে ফিরতে পারবেন। ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে তারা এ সুযোগ পাবেন। সোমবার (১৩ অক্টোবর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, মালয়েশিয়ার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী-প্রোগ্রাম রিপ্যাট্রিয়াসি মাইগ্রেন ২.০-এর আওতায় ১৯ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনিয়মিত বিদেশি কর্মীদের মালয়েশিয়ার ইমিগ্রেশনে সর্বোচ্চ ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে সহজে দেশে প্রত্যাবর্তনের সুযোগ চলমান রয়েছে। যেসব অনিয়মিত বাংলাদেশি কর্মী বাংলাদেশে ফিরে যেতে ইচ্ছুক, তাদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করার জন্য অনুরোধ করা হলো।

শেষ সময়ে ইমিগ্রেশন দপ্তরের অনুমতি, বায়োমেট্রিক দেওয়াসহ কাগজপত্র সংগ্রহে জটিলতা সৃষ্টি হতে পারে। প্রতিকূলতা এড়াতে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে ট্রাভেল পারমিট সংগ্রহ করে (যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ নেই) প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে পরামর্শ দেওয়া হলো।

 

আরো পড়ুন : ট্রাম্পের ভাষণ চলাকালে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি’ দেওয়ার আহ্বান জানিয়ে সাইনবোর্ড, হট্টগোল ইসরাইলের পার্লামেন্টে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *