১১ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Uncategorized ইতিহাস-ঐতিহ্য তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ

ঐতিহাসিক বিশেষ সংবাদ: প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেইসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) oknews24bd.com এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

১১ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১৫তম (অধিবর্ষে ৩১৬তম) দিন। বছর শেষ হতে আরো ৫০ দিন বাকি রয়েছে। আজ জাতীয় শিক্ষা দিবস (ভারত)।যুদ্ধবিরতি দিবস । আজকের দিনে পৃথিবিতে ইতিহাস সৃষ্টিকারী জয়-পরাজয়ের অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে ৮৮ টি ঘটনা উল্লেখ্যযোগ্য। আবার এই আজকের দিনেই পৃথিবিকে বদলে দেয়ার মতো অনেক মানবেরই জন্ম এবং মৃত্যু হয়েছে, তার মধ্যে জন্মেছেন ৩৯ জন, আর আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে ২৪ জন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

আরো পড়ুন: ৯ নভেম্বর, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনার

ঘটনাবলী

৩০৮ – কারনুনটামে সম্রাট ডায়োক্লেটিয়ান পূর্বের অগাস্টাস গ্যালেরিয়াস এবং পশ্চিমের প্রাক্তন অগাস্টাস ম্যাক্সিমিয়ানুসের সঙ্গে টেট্রার্কির গৃহযুদ্ধ অবসানের জন্য সাক্ষাৎ করেন।

১০২৮ – অষ্টম কনস্টানটাইন মৃত্যুবরণ করেন, যার ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট বা সহ-সম্রাট হিসেবে তাঁর ৬৬ বছরের নিরবচ্ছিন্ন রাজত্বের অবসান ঘটে।

১১০০ – ইংল্যান্ডের প্রথম হেনরি স্কটল্যান্ডের মাটিল্ডাকে বিয়ে করেন।

১২১৫ – চতুর্থ ল্যাটেরান কাউন্সিল অনুষ্ঠিত হয়, যেখানে ট্রান্সসাবস্ট্যান্টিয়েশন মতবাদ সংজ্ঞায়িত করা হয়।

১৪৯৮ – পর্তুগালের বিখ্যাত নাবিক ভাস্কো দা গামার সমুদ্র অভিযান শুরু হয়।

১৫০০ – গ্রানাডা চুক্তি: ফ্রান্সের দ্বাদশ লুই এবং আরাগনের দ্বিতীয় ফার্দিনান্দ নেপলস রাজ্য ভাগ করে নিতে সম্মত হন।

১৫৭২ – ট্যুকো ব্রাহে এসএন ১৫৭২ সুপারনোভা পর্যবেক্ষণ করেন।

১৬২০ – বর্তমান কেপ কডের কাছে প্রভিন্সটাউন হারবারে মে-ফ্লাওয়ার চুক্তি স্বাক্ষরিত হয়।

১৬৩৪ – অ্যাংলিকান বিশপ জন অ্যাথারটনের চাপে আইরিশ হাউস অব কমন্স বাগারি’র শাস্তি সংক্রান্ত আইন পাস করে।

১৬৭৩ – ইউক্রেনে দ্বিতীয় খোটিনের যুদ্ধ: পোলিশ-লিথুয়ানিয়ান কমনওয়েলথের বাহিনী জন সোবিয়েস্কির নেতৃত্বে উসমানীয় বাহিনীকে পরাজিত করে।

১৬৭৫ – গটফ্রিড লাইবনিৎস প্রথমবার ইন্টিগ্রাল ক্যালকুলাস প্রদর্শন করেন।

১৭২৪ – জোসেফ ব্লেক ওরফে ব্লুস্কিনকে লন্ডনে ফাঁসি দেওয়া হয়।

১৭৫০ – তিব্বতের রাজপ্রতিনিধি হত্যার পর লাসায় দাঙ্গা ছড়িয়ে পড়ে।

১৭৫০ – উইলিয়ামসবার্গের র‍্যালি ট্যাভার্নে ফ্ল্যাট হ্যাট ক্লাব গঠিত হয়, যা প্রথম কলেজ ফ্র্যাটারনিটি।

১৭৭৮ – চেরি ভ্যালি হত্যাকাণ্ড: অনুগত ও সেনেকা বাহিনী আমেরিকান বিপ্লবী যুদ্ধের সময় নিউ ইয়র্কে একটি দুর্গ ও গ্রামে হামলা চালায়।

১৭৯৩ – শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।

১৭৯৮ – ব্রিটিশ গভর্নরের আদেশে কলকাতায় রবিবারে ঘোড়দৌড় ও সব রকম জুয়াখেলা নিষিদ্ধ হয়।

১৮০৫ – নেপোলিয়নীয় যুদ্ধ: ডুরেনস্টাইনের যুদ্ধ: আট হাজার ফরাসি সৈন্য বিশাল রুশ ও অস্ট্রীয় বাহিনীর পশ্চাদপসরণ ধীর করার চেষ্টা করে।

১৮১৩ – ১৮১২ সালের যুদ্ধ: ক্রাইসলার ফার্মের যুদ্ধ: ব্রিটিশ ও কানাডীয় বাহিনী বৃহত্তর মার্কিন বাহিনীকে পরাজিত করে।

১৮৩১ – জেরুজালেম, ভার্জিনিয়ায় দাস বিদ্রোহে প্ররোচনার দায়ে ন্যাট টার্নারকে ফাঁসি দেওয়া হয়।

১৮৩৯ – লেক্সিংটন, ভার্জিনিয়ায় ভার্জিনিয়া মিলিটারি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

১৮৫৫ – জাপানের এদোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, এতে ৭,০০০-১০,০০০ মানুষ নিহত হয়।

১৮৬৫ – সিঞ্চুলা চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে ভুটান তিস্তা নদীর পূর্বাঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে হস্তান্তর করে।

১৮৬৬ – কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।

১৮৬৯ – অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় আদিবাসী সুরক্ষা আইন ১৮৬৯ প্রণীত হয়।

১৮৮০ – অস্ট্রেলিয়ার দস্যু নেড কেলিকে মেলবোর্ন গাওলে ফাঁসি দেওয়া হয়।

১৮৮৭ – হেমার্কেট ঘটনার জেরে চার নৈরাজ্যবাদীকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৮৮৯ – ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।

১৯০৮ – এলিজাবেথ ন্যারেথ অ্যান্ডারসন বৃটেনের প্রথম মহিলা নির্বাচিত হন।

১৯১১ – মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের অনেক শহরে একই দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ভাঙে।

১৯১৭ – রাশিয়ায় বিপ্লবের পর লেনিনের নেতৃত্বে গঠিত হয় শ্রমিক-কৃষকের প্রথম সরকার।

১৯১৮ – মিত্রশক্তি ও জার্মানির মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি।

১৯১৮ – ইউজেফ পিলসুডস্কি পোল্যান্ডে সর্বোচ্চ সামরিক ক্ষমতা গ্রহণ করেন – যা পোলিশ স্বাধীনতার প্রতীকী প্রথম দিন।

১৯১৮ – সম্রাট প্রথম চার্লস ক্ষমতা ত্যাগ করেন।

১৯১৯ – ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অব দ্য ওয়ার্ল্ড সেন্ট্রালিয়ায় যুদ্ধবিরতি দিবসের কুচকাওয়াজে হামলা চালায়।

১৯১৯ – লাটভীয় স্বাধীনতা যুদ্ধে লাটভীয় বাহিনী রিগায় পশ্চিম রুশ স্বেচ্ছাসেবী বাহিনীকে পরাজিত করে।

১৯২১ – মার্কিন রাষ্ট্রপতি ওয়ারেন জি. হার্ডিং আর্লিংটন জাতীয় কবরস্থানে অজ্ঞাত সৈনিকের সমাধি উৎসর্গ করেন।

১৯২৩ – মিউনিখে বিয়ার হল পুৎশে ভূমিকার জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগে আডলফ হিটলার গ্রেপ্তার হন।

১৯২৬ – মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যাযুক্ত মহাসড়ক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।

১৯৩০ – আলবার্ট আইনস্টাইন ও লিও জিলার্ডের আবিষ্কৃত আইনস্টাইন রেফ্রিজারেটরের জন্য পেটেন্ট প্রদান করা হয়।

১৯৩৪ – অস্ট্রেলিয়ার মেলবোর্নে শ্রাইন অব রিমেমব্রেন্স উদ্বোধন করা হয়।

১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: তারান্টোর যুদ্ধে রয়্যাল নেভি ইতিহাসের প্রথম সর্ব-বিমান জাহাজ-থেকে-জাহাজ নৌ হামলা চালায়।

১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: জার্মান সহায়ক ক্রুজার আটলান্টিস ব্রিটিশ জাহাজ অটোমেডন থেকে গোপন ব্রিটিশ ডাক জব্দ করে।

১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা ফ্রান্স দখল করে।

১৯৪২ – তুরস্কের সংসদ ভারলিক ভারগিসি পাস করে, যা প্রধানত অমুসলিম নাগরিকদের উপর আরোপিত একটি মূলধন কর।

১৯৪৯ – পিপলস লিবারেশন আর্মি বিমান বাহিনী প্রতিষ্ঠিত হয়।

১৯৫২ – ক্যালিফোর্নিয়ায় প্রথম ভিডিও রেকর্ডারের কার্যক্রম প্রদর্শিতি হয়।

১৯৫৩ – পোলিও রোগের ভাইরাস আবিস্কৃত হয়।

১৯৬০ – দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি ন্‌গো দিনহ দিয়েমের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়।

১৯৬১ – কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে মোতায়েন ইতালীয় বিমান বাহিনীর তেরো সদস্যকে কিন্দুতে হত্যা করা হয়।

১৯৬২ – কুয়েতের জাতীয় পরিষদ কুয়েতের সংবিধান অনুমোদন করে।

১৯৬৫ – ব্রিটেনে হত্যার দায়ে মৃত্যুদণ্ড আইন রহিত ঘোষণা করা হয়।

১৯৬৫ – দক্ষিণ রোডেশিয়ার প্রধানমন্ত্রী ইয়ান স্মিথ উপনিবেশটিকে রোডেশিয়া হিসেবে একতরফা স্বাধীন ঘোষণা করেন।

১৯৬৫ – ইউনাইটেড এয়ার লাইন্স ফ্লাইট ২২৭ সল্ট লেক সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়, এতে ৪৩ জন নিহত হন।

১৯৬৬ – এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনি-১২ তে চড়ে চারদিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।

১৯৬৭ – ভিয়েতনাম যুদ্ধ: নমপেনে এক প্রচারণা অনুষ্ঠানে ভিয়েত কং তিন মার্কিন যুদ্ধবন্দীকে মুক্তি দেয়।

১৯৬৮ – মালদ্বীপের প্রজাতন্ত্র গঠিত হয়।

১৯৬৮ – ভিয়েতনাম যুদ্ধ: অপারেশন কমান্ডো হান্ট শুরু হয়, যার লক্ষ্য ছিল হো চি মিন ট্রেইল দিয়ে সরবরাহ বন্ধ করা।

১৯৭০ – ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ – বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা করা হয়।

১৯৭২ – ভিয়েতনাম যুদ্ধ: মার্কিন সেনাবাহিনী বিশাল লং বিন সামরিক ঘাঁটি দক্ষিণ ভিয়েতনামের কাছে হস্তান্তর করে।

১৯৭৫ – অস্ট্রেলীয় সাংবিধানিক সংকট: গভর্নর-জেনারেল জন কের গফ হুইটলামের সরকারকে বরখাস্ত করেন।

১৯৭৫ – অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে।

১৯৭৭ – দক্ষিণ কোরিয়ার ইরি স্টেশনে গোলাবারুদ বিস্ফোরণে কমপক্ষে ৫৬ জন নিহত হন।

১৯৮১ – অ্যান্টিগুয়া ও বার্বুডা জাতিসংঘে যোগ দেয়।

১৯৮২ – দক্ষিণ লেবাননে ঘাঁটি গেড়ে বসা ইহুদীবাদী ইসরাইলের সেনা কমান্ডের সদর দফতরে শহীদ আহমাদ কাসির ভয়াবহ বোমা হামলা চালান।

১৯৮২ – স্পেস শাটল কলাম্বিয়া কেনেডি স্পেস সেন্টার থেকে এসটিএস-৫ মিশনে উৎক্ষেপণ করা হয়, যা স্পেস শাটল কর্মসূচির প্রথম কার্যকরী মিশন।

১৯৮৯ – বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলার কাজ শুরু হয়।

১৯৯০ – নেপালের রাজা বীরেন্দ্র নতুন সংবিধান চালু করে দলহীন পঞ্চায়েত ব্যবস্থার অবসান ঘটান।

১৯৯০ – মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগর এলাকায় দুই লাল সেনা পাঠায়।

১৯৯১ – কিউবা থেকে সোভিয়েত ফৌজ প্রত্যাহারের কথা ঘোষণা করা হয়।

১৯৯২ – চার্চ অব ইংল্যান্ডের জেনারেল সিনড নারীদের যাজক হওয়ার অনুমতি দেয়।

১৯৯৩ – ওয়াশিংটন, ডি.সি.তে ভিয়েতনাম ভেটেরান্স মেমোরিয়ালে ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া নারীদের সম্মানে ভাস্কর্য উৎসর্গ করা হয়।

১৯৯৫ – মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কমনওয়েলথ থেকে নাইজেরিয়ার সদস্যবাতিল করা হয়।

১৯৯৬ – বাংলাদেশ ভারত সীমান্ত বাণিজ্য চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

১৯৯৯ – জাতিসংঘ সংস্থা ইউনেস্কো নির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে সদস্য নির্বাচিত হয়।

১৯৯৯ – হাউস অব লর্ডস অ্যাক্ট রাজকীয় সম্মতি লাভ করে, যা বংশানুক্রমিক পিয়ারেজের মাধ্যমে হাউস অব লর্ডসের সদস্যপদ সীমিত করে।

২০০০ – কাপরুন বিপর্যয়: অস্ট্রিয়ার কাপরুনে একটি কেবল কারে আগুন লেগে ১৫৫ জন স্কিয়ার ও স্নোবোর্ডার নিহত হন।

২০০১ – আফগানিস্তানে কনভয়ে হামলায় সাংবাদিক পিয়েরে বিলো, জোহান সাটন এবং ফলকার হ্যান্ডলোইক নিহত হন।

২০০২ – লাওয়াগ আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইট ৫৮৫ ম্যানিলা উপসাগরে বিধ্বস্ত হয়, এতে ১৯ জন নিহত হন।

২০০২ – রুশ গণিতবিদ গ্রিগরি পেরেলমান পয়েনকারে অনুমানের প্রমাণ সংক্রান্ত প্রথম প্রি-প্রিন্ট প্রকাশ করেন।

২০০৪ – নিউজিল্যান্ডের জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে অজ্ঞাত যোদ্ধার সমাধি উৎসর্গ করা হয়।

২০০৪ – প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ইয়াসির আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং মাহমুদ আব্বাস চেয়ারম্যান নির্বাচিত হন।

২০০৬ – রানী দ্বিতীয় এলিজাবেথ লন্ডনে নিউজিল্যান্ড যুদ্ধ স্মৃতিসৌধ উন্মোচন করেন।

২০১১ – মেক্সিকো সিটির কাছে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ব্লেক মোরা সহ সাতজন নিহত হন।

২০১২ – মিয়ানমারের উত্তরে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, এতে কমপক্ষে ২৬ জন নিহত হন।

২০২০ – টাইফুন ভামকো লুজনে আঘাত হানে, এতে ৬৭ জন নিহত হন এবং ভয়াবহ বন্যা হয়।

২০২২ – রুশ-ইউক্রেনীয় যুদ্ধ: ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী খেরসন শহরে প্রবেশ করে।

২০২৪ – চীনের ঝুহাইতে গাড়ি হামলায় ৩৮ জন নিহত ও ৪৮ জন আহত হন।

আরো পড়ুন : দল বদলায়, বদলে যায় দেশ পরিচালনা, বদলায়না আবিজা ফ্যাসিস্টদের ক্ষমতা! তার প্রমাণ ইসলামিক ফাউন্ডেশনের শাহানা আফরোজের খুঁটির জোর!

জন্মদিন

১৪৯৩ – পারাচেলসুস, সুইস জার্মান চিকিৎসক, উদ্ভিদবিদ ও জ্যোতিষী।

১৭৪৩ – কার্ল পিটার থাউনবেরগ, সুইডিশ উদ্ভিদবিদ, পতঙ্গবিশারদ ও মনোবৈজ্ঞানিক।

১৭৭১ – মারি ফ্রাঁসোয়া বিশা, আধুনিক কোষতত্ত্বের জনক।

১৮১৮ –  রাশিয়ার খ্যাতনামা উপন্যাস লেখক ইভান তুরগেনেভ।

১৮২১ – ফিওদোর দস্তয়েভ্‌স্কি, বিখ্যাত রুশ সাহিত্যিক।

১৮৩২ – এমিলে গাবরিয়াউ, ফরাসি লেখক ও সাংবাদিক।

১৮৪১ –  ব্রিটেন ও আয়ারল্যান্ডের রাজা সপ্তম এডওয়ার্ড।

১৮৬৪ – আলফ্রেড হারমান ফ্রিয়েড, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান সাংবাদিক ও সমাজ কর্মী।

১৮৭২ – ভারতের খ্যাতনামা হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী আবদুল করিম খাঁ।(মৃ.১৯৩৭)

১৮৭৬ – স্যার আবদুল হালিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, শিল্পপতি

১৮৮৮ – মাওলানা আবুল কালাম আজাদ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।(মৃ.২২/০২/১৯৫৮)

১৮৯৫নিমা ইউশিজ কবি।

১৮৯৭ – রোনাল্ড জর্জ রেফর্ড নোরিশ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ ও অধ্যাপক।

১৯০১ – আলেকসান্দার ফাদায়েভ, সোভিয়েত লেখক।

১৯০৭ – সুফী মোতাহার হোসেন, বাঙালি কবি।

১৯০৮ – গজেন্দ্রকুমার মিত্র, ভারতীয় কথাসাহিত্যিক ও প্রকাশক। (মৃ.১৬/১০/ ১৯৯৪)

১৯১১ – জ্যোতিরিন্দ্র মৈত্র, বিংশ শতকের অন্যতম প্রধান আধুনিক বাঙালি গায়ক ও কবি।(মৃ.২৬/১০/১৯৭৭)

১৯১৩ – হেডি লেমার, অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।

১৯১৪ – হাওয়ার্ড ফাস্ট, মার্কিন লেখক ও চিত্রনাট্যকার।

১৯২৮ – হুমায়ূন রশীদ চৌধুরী, বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ও কূটনীতিবিদ।

১৯২৮ – কার্লোস ফুয়েন্তেস, মেক্সিকান ঔপন্যাসিক।

১৯২৯ – ইমরে কার্তেজ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান লেখক।

১৯৩২ – অনিতা বসু, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব

১৯৩৫ – রবীন্দ্র সংগীতে ১৯৯৭ সালে সংগীত নাটক অকাদেমি পুরস্কার প্রাপ্ত অর্ঘ্য সেন, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী।

১৯৩৬ – মালা সিনহা, নেপালী-ভারতীয় অভিনেত্রী।

১৯৩৬ – সুজান কোনার, মার্কিন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৩৯ – আব্দেল মাজিদ লাখাল, তিউনিশিয়ার অভিনেতা ও পরিচালক।

১৯৪৪ – রিতু কুমার, ভারতীয় ফ্যাশন ডিজাইনার

১৯৪৮ – লুইজ ফেলিপে স্কলারি, তিনি সাবেক ব্রাজিলের ফুটবলার ও ম্যানেজার।

১৯৬০ – আনড্রেয়াস ব্রেহমা, তিনি সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার।

১৯৬৪ – অ্যালিসন ডোডয়, আইরিশ মডেল ও অভিনেত্রী।

১৯৬৭ – রিকি আটর, ইংরেজ ফুটবলার।

১৯৭৪ – লিওনার্ডো ডিক্যাপ্রিও, মার্কিন অভিনেতা ও প্রযোজক।

১৯৭৭ – মানিশ, পর্তুগিজ ফুটবলার।

১৯৬২ – ডেমি মুর, সুবিখ্যাত আমেরিকান চলচ্চিত্র অভিনেত্রী

১৯৮৩ – ফিলিপ লাম, জার্মান ফুটবলার।

১৯৮৪ – সেভেন, দক্ষিণ কোরিয়ার গায়ক, ড্যান্সার ও অভিনেতা।

১৯৮৫ – রবিন উথাপ্পা, ভারতীয় ক্রিকেটার

১৯৯০ – জরজিনিও ওয়িজনাল্ডুম, ওলন্দাজ ফুটবলার।

আরো পড়ুন : দল বদলায়, বদলে যায় দেশ পরিচালনা, বদলায়না আবিজা ফ্যাসিস্টদের ক্ষমতা! তার প্রমাণ ইসলামিক ফাউন্ডেশনের শাহানা আফরোজের খুঁটির জোর!

মৃত্যু

০৯৫৯ –  কনস্টান্টটাইন সপ্তম, তিনি ছিলেন বাইজেন্টাইনের সম্রাট।

১০২৮ – কনস্ট্যান্টিন অষ্টম, তিনি ছিলেন বাইজেন্টাইন সম্রাট।

১৭৭৮ –  গিওভানি বাটিস্টা পিরানেসি, তিনি ছিলেন ইতালিয়ান ভাস্কর ও চিত্রকর।

১৮২৩ – অর্থনীতিবিদ ডেভিট রিকার্ডো।

১৮৪৮ –  রবার্ট বলুম, তিনি ছিলেন জার্মান কবি ও রাজনীতিবিদ।

১৮৫৫ – সারেন কিয়েরকেগর ডেনীয় দার্শনিক এবং তাত্ত্বিক।

১৯১৯ – পাভেল খিস্ট্যাকভ, তিনি ছিলেন রাশিয়ান চিত্রশিল্পী ও শিক্ষক।

১৯২৩ – সমাজসেবক রাজনীতিক লেখক আশ্বিনীকুমার দত্ত।

১৯৪৮ – পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ।

১৯৫৩ –  ইংরেজ কবি ডিলান টমাস।

১৯৫৩ –  সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ ইবন সৌদ।

১৯৭০ –  জেনারেল চার্লস দ্য গল, তিনি ছিলেন ফরাসি সাধারণ ও নীতি ও ১৮ তম প্রেসিডেন্ট।

১৯৭১ – সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ।

১৯৭৩ – আর্টটুরি ইলমারি ভিরটানেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রসায়নবিদ ও একাডেমিক।

১৯৮৪ – প্রখ্যাত বাঙালি নট ও নাট্যকার মহেন্দ্র গুপ্ত (জ.২৮/০১/১৯১১)।

১৯৮৫ –  মারি-জর্জ পাস্কাল, তিনি ছিলেন ফরাসি অভিনেত্রী।

১৯৮৭ – প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন।

১৯৯৯ – মোহাম্মদউল্লাহ, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন।

২০০১ –  জিওভান্নি লিওন, তিনি ছিলেন ইতালীয় রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট।

২০০৪ –  আইরিস চ্যাং, তিনি ছিলেন আমেরিকান ইতিহাসবিদ, সাংবাদিক ও লেখক।

২০০৪ – ইয়াসির আরাফাত, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফিলিস্তিন ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, ফিলিস্তিন জাতীয় কর্তৃপক্ষের ১ম প্রেসিডেন্ট।

২০০৫ – পিটার ড্রুকের, অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান লেখক, তাত্তিক ও শিক্ষাবিদ।

২০০৮ –  ইমাম সামুডরা, তিনি ছিলেন ইন্দোনেশিয়ান সন্ত্রাসীর।

২০১২ –  সের্গেই নিকলস্কয়, তিনি ছিলেন রাশিয়ান গণিতবিদ ও অধ্যাপক।

আরো পড়ুন : দল বদলায়, বদলে যায় দেশ পরিচালনা, বদলায়না আবিজা ফ্যাসিস্টদের ক্ষমতা! তার প্রমাণ ইসলামিক ফাউন্ডেশনের শাহানা আফরোজের খুঁটির জোর!

আজ ১১ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানবের কল্যাণ হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১১ নভেম্বর মৌসুমির জন্ম, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন।

সুত্র; বিশ্বকোষ, মুক্ত বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : দেশের ২১ জেলায় ককটেল হামলা, বাস-ট্রেন ও পুলিশের গাড়িতে আগুন, বাসচালকের মৃত্যুর মতো ঘটনা

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *