১৩ অক্টোবর লিটন দাস’র জন্ম আর ওবায়েদ উল হক ও রশীদ হায়দার’র মৃত্যুদিন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

ইতিহাস-ঐতিহ্য প্রচ্ছদ

ঐতিহাসিক বিশেষ সংবাদ: প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেইসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) oknews24bd.com এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

১৩ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৮৬তম (অধিবর্ষে ২৮৭তম) দিন। বছর শেষ হতে আরো ৭৯ দিন বাকি রয়েছে।

আজ দুর্যোগ হ্রাসের জন্য আন্তর্জাতিক দিবস। আজকের দিনে পৃথিবিতে ইতিহাস সৃষ্টিকারী জয়-পরাজয়ের অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে ৬৫ টি ঘটনা উল্লেখ্যযোগ্য। আবার এই আজকের দিনেই পৃথিবিকে বদলে দেয়ার মতো অনেক মানবেরই জন্ম এবং মৃত্যু হয়েছে তার মধ্যে জন্মেছেন ২৪ জন, আর আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে ২৬ জন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

আরো পড়ুন : ১০ অক্টোবর, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

ঘটনাবলী

৫৩৯ খ্রিষ্টপূর্ব – ইরানে হাখামানেশিয় সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা সাইরাস ইরাকের ঐতিহাসিক বাবেল শহর দখল করেন।

৫৪ – রোমান সম্রাট ক্লডিয়াস রহস্যজনক পরিস্থিতিতে বিষক্রিয়ায় মারা যান, তার দত্তক পুত্র নিরো তার স্থলাভিষিক্ত হন।

৪০৯ – ভ্যান্ডাল ও অ্যালানরা পিরেনিজ পর্বত অতিক্রম করে হিসপানিয়ায় প্রবেশ করে।

৬৩৫ – খালিদ বিন ওয়ালিদ সিরিয়ার রাজধানী দামেস্ক জয় করেন।

১২৬৯ – ওয়েস্টমিনস্টার অ্যাবির বর্তমান ভবনটি পবিত্র করা হয়।

১৩০৭ – ফ্রান্সে শত শত নাইটস টেম্পলারকে রাজা চতুর্থ ফিলিপ গ্রেপ্তার করেন।

১৩৩২ – রিঞ্চিনবাল খান মঙ্গোলদের খাগান এবং ইউয়ান রাজবংশের সম্রাট হন, মাত্র ৫৩ দিন রাজত্ব করেন।

১৩৯৯ – ওয়েস্টমিনস্টার অ্যাবিতে ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরির অভিষেক হয়।

১৫৫৬ – মোগল সম্রাট আকবরের রাজত্বকালের সূচনা হয়।

১৬৪৪ – একটি সুইডিশ–ওলন্দাজ নৌবহর ফেহমার্নে ডেনীয় নৌবহরকে পরাজিত করে এবং প্রায় ১,০০০ বন্দীকে আটক করে।

১৭১০ – ফরাসি আকাদিয়ার রাজধানী পোর্ট রয়্যাল ব্রিটিশ বাহিনীর অবরোধে পতিত হয়।

১৭৭০ – তামার পয়সার বদলে ‘আনি’র প্রচলন শুরু হয়।

১৭৭৫ – মহাদেশীয় কংগ্রেস মহাদেশীয় নৌবাহিনী প্রতিষ্ঠা করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পূর্বসূরি।

১৭৯২ – মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৭৯৩ – ফরাসি বিপ্লবী যুদ্ধ: উইসেমবুর্গের প্রথম যুদ্ধে অস্ট্রীয়–প্রুশিয়া বাহিনী ফরাসি প্রজাতন্ত্রের বিরুদ্ধে জয়লাভ করে।

১৮১২ – কুইন্সটন হাইডমের যুদ্ধ শুরু হয়।

১৮১৫ – সিসিলির রাজা জোয়াকিম মুরার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

১৮২১ – মেক্সিকান সাম্রাজ্যের স্বাধীনতার ঘোষণা প্রকাশ্যে ঘোষণা করা হয়।

১৮৪৩ – নিউ ইয়র্ক শহরে বিশ্বের প্রাচীনতম ইহুদি সেবা সংস্থা ব’নাই ব’রিথ প্রতিষ্ঠিত হয়।

১৮৮১ – এলিয়েজার বেন-ইয়েহুদা ও তার বন্ধুদের দ্বারা আধুনিক হিব্রু ভাষায় প্রথম কথোপকথন অনুষ্ঠিত হয়।

১৮৮৪ – ওয়াশিংটন সম্মেলনে গ্রিনিচকে সার্বজনীন মূল মধ্যরেখা হিসেবে গ্রহণ করা হয়।

১৮৮৫ – আটলান্টায় জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিষ্ঠিত হয়।

১৮৯২ – এডওয়ার্ড এমারসন বার্নার্ড প্রথম ফটোগ্রাফির মাধ্যমে ধূমকেতু আবিষ্কার করেন।

১৯০৩ – বোস্টন রেড সক্স অষ্টম খেলায় পিটসবার্গ পাইরেটসকে পরাজিত করে প্রথম আধুনিক বিশ্ব সিরিজ জয় করে।

১৯০৮ – মার্গারেট ট্রাভার্স সাইমন্স যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রবেশ করে বক্তব্য দেন এবং প্রথম নারী হিসেবে সেখানে কথা বলেন।

১৯১১ – কনটের ডিউক প্রিন্স আর্থার রাজপরিবারের সদস্য হিসেবে প্রথম কানাডার গভর্নর জেনারেল হন।

১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধ: হোহেনজোলার্ন রেডাউটের যুদ্ধ লুসের যুদ্ধের সমাপ্তি চিহ্নিত করে।

১৯১৭ – পর্তুগালের কোভা দা ইরিয়াতে আনুমানিক ৭০,০০০ মানুষ “সূর্যের অলৌকিক ঘটনা” প্রত্যক্ষ করেন।

১৯২১ – তুরস্ক এবং দক্ষিণ ককেশাস রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত আনুষ্ঠানিক করতে সোভিয়েত প্রজাতন্ত্রগুলো কার্স চুক্তি স্বাক্ষর করে।

১৯২৩ – আঙ্কারাকে তুরস্কের নতুন রাজধানী ঘোষণা করা হয়।

১৯৩৭ – চীনের জাতীয় বিপ্লবী বাহিনীর নতুন চতুর্থ আর্মি প্রতিষ্ঠিত হয়।

১৯৪৩ – ইতালি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সোভিয়েত রিগা আক্রমণে শহরটি দখল করে।

১৯৪৪ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুগোশ্লাভিয়ার বিখ্যাত নেতা মার্শাল টিটো সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনা বাহিনীর সহায়তায় জার্মানীর দখলে থাকা যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেড মুক্ত করতে সক্ষম হন।

১৯৪৬ – ফ্রান্স চতুর্থ ফরাসি প্রজাতন্ত্রের সংবিধান গ্রহণ করে।

১৯৪৬ – মোহাম্মদ আলী জিন্নাহ ও লর্ড ওয়াভেল এর ফলপ্রসূ আলোচনার পর নিখিল ভারত মুসলিম লীগ ওয়ার্কিং কমিটি কর্তৃক অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর পদে যোগদানের প্রস্তাব গ্রহণ করেন।

১৯৬২ – প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমে ক্যাটাগরি ৩ হারিকেনের সমতুল্য কলম্বাস দিবসের ঝড় আঘাত হানে, ৪৬ জন নিহত হন।

১৯৬২ – যুক্তরাষ্ট্রের অধীনে পানামা খাল অঞ্চলে নতুন পানামা খালের সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার জন্যে একটি উদযাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

১৯৬৬ – শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছয় দফা আন্দোলন চলাকালে প্রেসিডেন্ট আইয়ুব খান অস্ত্র প্রয়োগের ভয় দেখালে তিনি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

১৯৭২ – মস্কোর বাইরে এরোফ্লট ফ্লাইট ২১৭ বিধ্বস্ত হয়, ১৭৪ জন নিহত হন।

১৯৭২ – উরুগুয়ের বিমান বাহিনীর ফ্লাইট ৫৭১ আন্দিজ পর্বতমালায় বিধ্বস্ত হয়।

১৯৭২ – জাপানের ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চলের পতাকা আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।

১৯৭৬ – রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রে ড. এফ. এ. মারফি প্রথম ইবোলা ভাইরাসের ইলেকট্রন মাইক্রোগ্রাফ তোলেন।

১৯৭৬ – বলিভিয়ার সান্তা ক্রুজ দে লা সিয়েরার এল ট্রমপিলো বিমানবন্দর থেকে উড্ডয়নের পর লয়েড এরিও বলিভিয়ানোর একটি বোয়িং ৭০৭ বিধ্বস্ত হয়, ৯১ জন নিহত হন।

১৯৭৭ – পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন কর্তৃক লুফথানসা ফ্লাইট ১৮১ ছিনতাই করা হয়।

১৯৮৩ – অ্যামেরিটেক মোবাইল কমিউনিকেশনস শিকাগোতে যুক্তরাষ্ট্রের প্রথম সেলুলার নেটওয়ার্ক চালু করে।

১৯৮৯ – আধুনিক বিশ্বের বৃহত্তম ব্রোঞ্জ বৌদ্ধ মূর্তি – ২৬.৪ মিটার উঁচু থিয়েনথান বৌদ্ধমূর্তির নির্মাণকাজ হংকংয়ের তায়ুএ পাহাড়ে সমাপ্ত হয়।

১৯৯০ – সিরীয় বাহিনী লেবাননের মুক্ত অঞ্চলে আক্রমণ করে রাষ্ট্রপতি প্রাসাদ থেকে জেনারেল মিশেল আউনকে অপসারণ করে।

১৯৯০ – ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও তাত্ত্বিক লে দাক থো মৃত্যুবরণ করেন।

১৯৯১ – বাংলার প্রাচীন প্রেক্ষাগৃহ স্টার থিয়েটার আকস্মিক অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।

১৯৯৩ – পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে ফিনিস্টেরে পর্বতমালায় ধারাবাহিক ভূমিকম্পে কমপক্ষে ৬০ জন নিহত হন এবং ব্যাপক ভূমিধস ঘটে।

১৯৯৪ – মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্রের সারাদেশে কমপক্ষে কয়েক হাজার লোক যুক্তরাষ্ট্রের একটি ব্যক্তিগত আইসক্রিম কোম্পানির উৎপাদিত আইসক্রিম খাওয়ার ফলে বিষক্রিয়ার ঘটনা ঘটে, কিন্তু কেউ মারা যায় নি।

১৯৯৭ – পাঁচ দিনের সফরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জেমস উলফেনসন ঢাকা আগমন করেন।

১৯৯৯ – ভারতে ভারতীয় জনতা পার্টির নেতা অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন।

২০০১ – ভারতীয় সংসদ ভবনে আতঙ্কবাদী হামলা – সব আতঙ্কবাদী সমেত মোট ১৫ জনের মৃত্যু।

২০০২ – বাঙালি মহীয়সী নারী এবং সংগ্রামী কৃষক নেত্রী ইলা মিত্র মৃত্যুবরণ করেন।

২০০৪ – ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কার্ডিয়াক সেন্টারের যাত্রা শুরু হয়।

২০০৬ – শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার লাভ।

২০১০ – চিলির কোপিয়াপো খনি দুর্ঘটনার সমাপ্তি ঘটে, ৬৯ দিন ভূগর্ভে আটকে থাকার পর ৩৩ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়।

২০১৩ – ভারতের মধ্যপ্রদেশে নবরাত্রি উৎসব চলাকালে পদদলিত হয়ে ১১৫ জন নিহত এবং শতাধিক আহত হন।

২০১৬ – মালদ্বীপ কমনওয়েলথ অব নেশনস থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে।

২০১৯ – কেনীয় দৌড়বিদ ব্রিজিড কোসগেই শিকাগো ম্যারাথনে ২:১৪:০৪ সময় নিয়ে নারীদের বিশ্ব রেকর্ড স্থাপন করেন।

২০২০ – বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে “নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ” জারি করা হয়।

২০২১ – বাংলাদেশে দুর্গাপূজার অষ্টমীর দিন কুমিল্লা শহরের নানুয়ারদীঘি এলাকার একটি পূজামণ্ডপ থেকে কোরআন পাওয়ার পর দেশের বিভিন্ন জেলায় ধর্মান্ধ গোষ্ঠি কর্তৃক পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার ঘটনার সূত্রপাত হয়।

জন্মদিন

১৮২১ – রুডল্ফ ফিরখো, জার্মান চিকিৎসক, নৃবিজ্ঞানী, রোগবিজ্ঞানী, জীববিজ্ঞানী, লেখক,সম্পাদক ও রাজনীতিক। (মৃ. ১৯০২)

১৮৬২ – পর্যটক ও লেখক মেরি কিংসলে।

১৮৯০ – কনরাড রিক্টার, মার্কিন ঔপন্যাসিক। (মৃ. ১৯৬৮)

১৯১১ – অশোক কুমার, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। (মৃ. ১০/১২/২০০১)

১৯১২ – কর্নেল ওয়াইল্ড, হাঙ্গেরীয়-মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। (মৃ. ১৯৮৯)

১৯২৫ – লেনি ব্রুস, মার্কিন স্ট্যান্ড-আপ কৌতুকাভিনেতা, সামাজিক সমালোচক ও বিদ্রুপাত্মক রচয়িতা। (মৃ. ১৯৬৬)

১৯২৫ – মার্গারেট থ্যাচার, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী। (মৃ. ০৮/০৪/২০১৩)

১৯৩১ – রেমোঁ কোপা, ফরাসি ফুটবলার। (মৃ. ২০১৭)

১৯৩৮ – হুগো ইয়াং, ইংরেজ সাংবাদিক ও লেখক।

১৯৩৯ – মেলিন্ডা ডিলন, মার্কিন অভিনেত্রী। (মৃ. ২০২৩)

১৯৪১ – পল সাইমন, আমেরিকান সঙ্গীতজ্ঞ, গায়ক ও গীতিকার।

১৯৪৮ – নুসরাত ফতেহ আলি খান, পাকিস্তানি কাওয়ালি সঙ্গীত শিল্পী। (মৃ. ১৯৯৭)

১৯৬২ – কেলি প্রেস্টন, আমেরিকান অভিনেত্রী। (মৃ. ২০২০)

১৯৭১ – সাশা ব্যারন কোহেন, ব্রিটিশ অভিনেতা, কৌতুকাভিনেতা এবং চিত্রনাট্যকার।

১৯৭৯ – ওয়েস ব্রাউন, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

১৯৮০ – সোনালী চৌধুরী, বাঙালি ভারতীয় অভিনেত্রী

১৯৮২ – ইয়ান থর্প, বিখ্যাত অস্ট্রেলীয় সাঁতারু।

১৯৯০ – পূজা হেগড়ে, ভারতীয় অভিনেত্রী

১৯৯২ – রিয়া শর্মা, ভারতীয় সমাজকর্মী ও ইউনিসেফ গ্লোবাল গোলস পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয়।

১৯৯৩ – টিফানি ট্রাম্প, ক্যালিফোর্নিয়ার নারী মডেল ও ডোনাল্ড ট্রাম্পের কন্যা।

১৯৯৪ – লিটন দাস, বাংলাদেশী ক্রিকেটার।

১৯৯৫ – অহনা কৃষ্ণা, ভারতীয় অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পী

১৯৯৫ – পার্ক জিমিন, দক্ষিণ কোরীয় গায়ক, সংগীত-রচয়িতা এবং নৃত্যশিল্পী।

২০০১ – কেলেব ম্যাকলখলিন, মার্কিন অভিনেতা।

মৃত্যু

৫৪ – ক্লডিয়াস, ছিলেন ৪১ থেকে ৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত রোমান সম্রাট। (জ. ১০ খ্রিস্টাব্দের পূর্বে)

১২৮২ – নিচিরেন, একজন জাপানি বৌদ্ধ পণ্ডিত। (জ. ১২২২)

১৮২২ – আন্তেনিও কানোভা, ইতালীয় ভাস্কর।

১৮৮২ – জোযেফ আর্থার গোবিনো, ফরাসী দার্শনিক ও লেখক।

১৯০৯ – ফ্রান্সিসকো ফেরার ই গার্দিয়া, একজন স্প্যানিশ মুক্ত চিন্তাবিদ এবং নৈরাজ্যবাদী। (জ. ১৮৪৯)

১৯১১ – ভগিনী নিবেদিতা, (আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল), অ্যাংলো-আইরিশ বংশোদ্ভূত ভারতহিতৈষী সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। (জ. ১৮৬৭)

১৯১৯ – কার্ল অ্যাডলফ গেজেলরুপ, ছিলেন একজন ডেনিশ কবি, ঔপন্যাসিক এবং নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৮৫৭)

১৯৬৪ – প্রেমাঙ্কুর আতর্থী, কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা। (জ. ১৮৯০)

১৯৬৪ – গোলাম মোস্তফা, বাঙালি কবি।

১৯৬৬ – ক্লিফটন ওয়েব, ছিলেন একজন মার্কিন অভিনেতা, নৃত্যশিল্পী, ও গায়ক। (জ. ১৮৮৯)

১৯৭১ – আবদুল মোনেম খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।

১৯৮৩ – অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক। (জ. ১৯৩৩)

১৯৮৭ – কিশোর কুমার, ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক। (জ. ১৯২৯)

১৯৮৭ – অমলেন্দু বিশ্বাস, বাংলাদেশী যাত্রা অভিনেতা ও পরিচালক।

১৯৮৭ – ওয়াল্টার হাউজার ব্র্যাটেইন, একজন মার্কিন পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার বিজয়ী। (জ. ১৯০২)

১৯৯০ – লি ডাক থো, ভিয়েতনামের বিপ্লবী, জেনারেল, কূটনীতিবিদ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। (জ. ১৯১১)

২০০২ – ইলা মিত্র, বাঙালি মহীয়সী নারী, তেভাগা আন্দোলনের নেত্রী। (জ. ১৯২৫)

২০০৩ – বারট্রাম ব্রকহাউস, একজন কানাডীয় পদার্থবিজ্ঞানী। (জ. ১৯১৮)

২০০৪ – বার্নিস রুবেনস, ছিলেন একজন ওয়েল্‌স বংশোদ্ভূত ব্রিটিশ লেখিকা। (জ. ১৯২৮)

২০০৪ – নিরূপা রায়, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। (জ.১৯৩১)

২০০৬ – প্রতিভা বসু, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক, ছোটোগল্পকার ও প্রাবন্ধিক। (জ. ১৯১৫)

২০০৭ – ওবায়েদ উল হক, একজন প্রখ্যাত বাংলাদেশী সাংবাদিক। (জ. ১৯১১)

২০১৩ – চিত্তরঞ্জন মাইতি, ছিলেন একজন জনপ্রিয় বাঙালি সাহিত্যিক। (জ.১৯২৫)

২০১৬ – ভূমিবল অতুল্যতেজ, থাইল্যান্ডের রাজা। (জ. ১৯২৭)

২০১৬ – দারিও ফো, ইতালির নোবেলজয়ী নাট্যকার। (জ. ১৯২৬)

২০২০ – রশীদ হায়দার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক। (জ. ১৯৪১)

২০২৩ – লুইজ গ্লিক, একজন মার্কিন কবি ও প্রাবন্ধিক। (জ. ১৯৪৩)

আরো পড়ুন : ১২ অক্টোবর কামিনী রায় আর এহতেশাম হায়দার চৌধুরীর জন্মদিন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আজ ১২ অক্টোবর বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানবের কল্যাণ হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ১১ অক্টোবর তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন।

সুত্র; বিশ্বকোষ, মুক্ত বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : সৌদি আরবে হুতি হামলায় ঝুঁকিতে প্রবাসী বাংলাদেশিরা

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *