২০ বছর বয়সী নায়কের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে কারিনা

নারী প্রচ্ছদ বলিউড বিনোদন সিনেমা হ্যালোআড্ডা

বিনোদন ডেস্ক: পর্দায় নানা সময়ের অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে কারিনা কাপুর খানকে। তবে নতুন সিনেমায় ২০ বছর বয়সী এক নায়কের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাঁকে। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, চরিত্রের প্রয়োজনে সিনেমাটিতে কারিনা কাপুরকে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।

কারিনা কাপুর খানের বয়স এখন ৪৪। শোনা যাচ্ছে, ২০ বছরের এক তরুণের সঙ্গে পর্দায় খোলামেলা দৃশ্যে দেখা যাবে তাঁকে। এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ ছবিতে করিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে। এ ছবির চিত্রনাট্যে নাকি রয়েছে নানা চমক যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই আনকোরা। তবে কোন অভিনেতার সঙ্গে কারিনাকে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে সেটি জানা যায়নি।

এ ছবির গল্প লিখেছেন হুসেইন দলাল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র ১’ ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। এ ছবি নিয়ে জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। তবে ছবি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘ধুরন্ধর’ ছবির প্রথম ঝলক। সেই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন অষ্টাদশী অভিনেত্রী সারা অর্জুন। রণবীরের বয়স এখন ৩৮।

বয়সের এই ব্যবধান বিতর্ক তৈরি হয়েছে। ‘সিকান্দর’ ছবিতেও রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বাঁধায় কটাক্ষের শিকার হতে হয়েছিল সালমান খানকে। একই বিতর্কে জড়িয়েছেন আমির খানও। ‘সিতারে জ়মিন পর’ ছবিতে জেনেলিয়া দেশমুখের সঙ্গে জুটি বেঁধে বিতর্কে জড়িয়েছেন তিনি।

আরো পড়ুন : কিশোরীকে দলবদ্ধ ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *