৫ ফেব্রুয়ারি, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি ধর্ম নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন রাজনীতি লাইফ স্টাইল শিক্ষা শিল্প-সাহিত্য সফলতার গল্প হ্যালোআড্ডা

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেইসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) oknews24bd.com এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা।

৫ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬তম দিন। বছর শেষ হতে আরো ৩২৯ (অধিবর্ষে ৩৩০) দিন বাকি রয়েছে। আজ জাতীয় গ্রন্থাগার দিবস (বাংলাদেশ)। তাছাড়াও আজকের দিনে পৃথিবিতে ইতিহাস সৃষ্টিকারী জয়-পরাজয়ের অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে ২০টি ঘটনা উল্লেখ্যযোগ্য। আবার এই আজকের দিনেই পৃথিবিকে বদলে দেয়ার মতো অনেক মানবেরই জন্ম এবং মৃত্যু হয়েছে তার মধ্যে জন্মেছেন ১৬ জন আর আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নিয়েছে ১৯ জন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়-

ঘটনাবলী

১৬৪৯ – প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।

১৬৭৯ – জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন।

১৭৮২ – ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে।

১৭৮৩ – ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০০০০ লোক মৃত্যুবরণ করে।

১৭৯২ – টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।

১৮১৭ – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়।

১৮১৮ – চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।

১৮৩১ – প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।

১৮৭২ – ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।

১৮৮৯ – গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।

১৯০০ – মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।

১৯২২ – ভারতে ব্রিটিশ শাসনামলে অসহযোগ আন্দোলনের সময় আজকের দিনে চৌরী-চৌরা ঘটনা, ১৯২২ উত্তরপ্রদেশে পুলিশের নির্যাতন সংগঠিত হয়।

১৯২২ – পারিবারিক মার্কিন পত্রিকা ‘রিডার্স ডাইজেস্ট’প্রথম প্রকাশিত হয়।

১৯২৩ – অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।

১৯৩৪ – ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।

১৯৩৭ – চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।

১৯৫৮ – নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।

১৯৬৬ – লাহোরে আহুত ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন’ শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন।

১৯৭৪ – জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।

২০১৩ – যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।

জন্মদিন

১৭৯৯ – ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী জন লিন্ডল।

১৮৪০ – টায়ারের উদ্ভাবক জন ব্যুও ডানলপ।(মৃ.১৯২১)

১৮৬৬ – স্কটিশ নৃতাত্ত্বিক স্যার আর্থার কিথ।

১৮৮৮- ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।

১৮৯৪ – বাংলার নারী আন্দোলনের অগ্রগণ্য কর্মী আশালতা সেন।(মৃ.১৯৮৬)

১৯০৭ – অমরেন্দ্রনাথ ঘোষ, কল্লোল, কালিকলম, প্রগতি পর্বের শক্তিমান লেখক।(মৃ.১৪/০১/১৯৬২)

১৯১৪ – নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী অ্যালান লয়েড হজকিং।

১৯১৫ – নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ রবার্ট হফষ্টাটার।

১৯৩২ – ভারতের বাঙালি কবি শঙ্খ ঘোষ প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ।

১৯৪১ – আমেরিকান অভিনেতা ডেভিড সেলব্য জন্মগ্রহণ করেন।

১৯৪৬ – শার্নত রামপলইনং, একজন ইংরেজ অভিনেত্রী।

১৯৫৪ – আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া, বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও লেখক

১৯৭৬ – অভিষেক বচ্চন, ভারতীয় চলচ্চিত্র তারকা।

১৯৮৪ – কার্লোস তেভেজ, আর্জেন্টিনার ফুটবলার।

১৯৮৫ – ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগীজ ফুটবলার।

১৯৯২ – নেইমার, ব্রাজিলীয় ফুটবলার।

মৃত্যুদিন

১৬০৮ – জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট।

১৮৫৯ – তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা‘র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি।

১৮৮১ – বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল।

১৮৮৮ – ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।

১৮৯৪ – সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক। (জ.১৮৪৪)

১৯২১ – সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।

১৯৩২ – রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক মাওলানা মোহাম্মদ আলী।

১৯৫৫ – করুণানিধান বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।(জ.১৯/১১/১৮৭৭)

১৯৭৯ – এডি পেন্টার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯৮৮ – সন্তোষ দত্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।

১৯৯৮ – অর্ধেন্দু সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।

১৯৯৯ – নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ ওয়াসসিলয় লেওনটিফ।

২০১১ – ইংরেজ লেখক ব্রায়ান জাককুস।

২০১৪ – ফিনিশ কবি মিরকা রেকলা।

২০১৪ – যূথিকা রায় ভারতের বাঙালি কিংবদন্তি সঙ্গীতশিল্পী।(জ.২০/০৪/১৯২০)

২০২০ – কার্ক ডগলাস, একজন মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক। (জন্ম: ১৯১৬ সালের ৯ ডিসেম্বর)

২০২০ – মোহাম্মদ শফিক, পাকিস্তানি রাজনীতিবিদ, গিলগিত-বালতিস্তান আইনসভার সদস্য ও গিলগিত-বালতিস্তান সরকারের মন্ত্রী।

২০২০ – স্টানলি কোহেন মার্কিন জৈব রসায়নবিদ ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী।

২০২৩ – পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ। (জ. ১১/০৮/১৯৪৩)

৫ ফেব্রুয়ারি বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ৫ ফেব্রুয়ারি তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : ৪ ফেব্রুয়ারি, আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আরো পড়ুন : স্বাস্থ্য খাতে সাত বিষয়ে সংস্কার চায় জাতীয় নাগরিক কমিটি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *