গোবিন্দগঞ্জে আসামী ধরতে গিয়ে অপহরণকারীর সহযোগিদের হামলায় ৭ র‌্যাব সদস্য আহত

অনুসন্ধানী আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি নারী প্রচ্ছদ শিশু/কিশোর হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহরণ মামলা আসামী ধরতে গিয়ে অপহরণকারীর স্বজন ও তার সহযোগিদের হামলায় ও ছুঁড়ে মারা ইটপাটকেলের আঘাতে ৭ র‌্যাব সদস্য আহত হয়েছেন। পরে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপহ্নত কিশোরী শারিয়া মোস্তারিনকে (১৩) উদ্ধার ও অপহরণকারী লিয়ন বাবু (২২) সহ তার দুই সহযোগিকে গ্রেফতার করা হয়।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত র‌্যাব সদস্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হযেছে।

গ্রেফতার করা অপহরণ মামলার আসামী উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের নান্নু মিয়ার ছেলে লিয়ন বাবু (২২) । তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা গ্রামের শাহীন মিয়ার স্কুল পড়ুয়া ১৩ বছরের মেয়ে শারিয়া মোস্তারিনকে অপহরনের অভিযোগে থানায় মামলা করা হয়।

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপহৃতাকে উদ্ধার করতে গেলে মোবাইল ফোনে সহযোগিদের ডেকে এনে র‌্যাব সদস্যদের ওপর হামলা করা হয় বলে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের নায়েব সুবেদার মো. নওশের জানান।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, গ্রেফতারের পর আসামি ও সহযোগিদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। উদ্ধার হওয়া ভিকটিম ও আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আজ তাদের আদালতে হাজির করা হবে।

ফারুক হোসেন
গাইবান্ধা।

আরো পড়ুন : গাজীপুরে বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *