চলতি জুলাই মাসের ৩০ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৮৮৯ কোটি টাকা

অর্থনীতি আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ প্রবাস ব্যাংক সফলতার গল্প হ্যালোআড্ডা

চলতি জুলাই মাসের প্রথম ৩০ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ২৮ হাজার ৮৮৯ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন খান বলেন, আগের বছরের (২০২৪ সাল) জুলাইয়ের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ৫৭ কোটি ৪০ লাখ ডলার বা ৩২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার ডলার।

গত ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার ডলার, মার্চে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ২৩ লাখ ৩০ হাজার ডলার, মে মাসে ২৯৬ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ডলার এবং জুনে ২৮২ কোটি ১২ লাখ ৫০ হাজার ডলার।

আরো পড়ুন : নওগাঁয় অপহরণের পর শিশুকে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *